টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত
ঘরের মাঠে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন টাইগাররা। সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আজই সিরিজ জয়ের স্বাদ পেতে পারে স্বাগতিকরা।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে বাদ দিয়ে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ এবং ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। অন্যদিকে নেদারল্যান্ডসও এক পরিবর্তন এনেছে—টিম প্রিঙ্গলের বদলে দলে ফিরেছেন সিকান্দার জুলফিকার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

No comments
ধন্যবাদ।