০২ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনে সমৃদ্ধ এই দিন। আসুন, একনজরে দেখে নিই—
উল্লেখযোগ্য ঘটনা
- ৪৪ খ্রিষ্টপূর্ব – মিশরের ফারাও সপ্তম ক্লিওপেট্রা তাঁর পুত্র পঞ্চদশ টলেমি সিজারিয়নকে সহশাসক হিসেবে ঘোষণা করেন।
- ৩১ খ্রিষ্টপূর্ব – গ্রীসের অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টাভিয়ান, মার্ক অ্যান্টনি ও ক্লিওপেট্রার সেনাদের পরাজিত করেন।
- ১৬৬৬ – লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার বাড়ি ধ্বংস হয়, যার মধ্যে ছিল সেন্ট পলের ক্যাথেড্রালও। আগুন নিয়ন্ত্রণে আসে তিন দিন পর।
- ১৭৫২ – যুক্তরাজ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
- ১৭৯২ – ফরাসি বিপ্লব চলাকালে তিনজন বিশপ ও প্রায় ২০০ পুরোহিতকে হত্যা করা হয়। ইতিহাসে এটি ‘সেপ্টেম্বর গণহত্যা’ নামে পরিচিত।
- ১৮০১ – ওসমানীয় ও ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়ে ফরাসিরা মিশর ত্যাগ করে।
- ১৮৭০ – ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তাঁর এক লাখ সৈন্য বন্দি হন।
- ১৯১৪ – রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় ‘পেট্রোগ্রাদ’।
- ১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা; জার্মানি আক্রমণ করে পোল্যান্ড।
- ১৯৪৫ – টোকিও উপসাগরে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি; একই দিনে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৪৭ – অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭০ – নাসা দুটি অ্যাপোলো চন্দ্রাভিযান বাতিলের ঘোষণা দেয়।
- ১৯৮১ – বেলিজ স্বাধীনতা লাভ করে।
- ১৯৮৫ – সত্যজিৎ রায় কলকাতায় চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র ‘নন্দন’ উদ্বোধন করেন।
- ১৯৯১ – যুক্তরাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বীকৃতি দেয়।
- ২০০৫ – চট্টগ্রামে শিশু ক্যানসার হোম উদ্বোধন হয়।
জন্মদিন
- ১৫৪৮ – ভিন্সেঞ্জো স্কামজ্জি, ইতালীয় স্থপতি।
- ১৬৭৫ – উইলিয়াম সামারভিল, ইংরেজ কবি।
- ১৭৭৮ – লুই বোনাপার্ট, ডাচ রাজা ও নেপোলিয়নের ভাই।
- ১৮৩৮ – ভক্তিবিনোদ ঠাকুর, বৈষ্ণব সাধক ও দার্শনিক।
- ১৮৫৩ – উইলহেম অসওয়াল্ড, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
- ১৮৭৭ – ফ্রেডেরিক সডি, ইংরেজ রসায়নবিদ।
- ১৮৯৪ – জোসেফ রথ, অস্ট্রিয়ান লেখক ও সাংবাদিক।
- ১৯২০ – বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি কবি।
- ১৯২৩ – পার্বতীকুমার সরকার, খ্যাতনামা ভূতাত্ত্বিক; রেনে থম, ফরাসি গণিতবিদ।
- ১৯৪৮ – ক্রিস্টা ম্যাকঅলিফ, মার্কিন শিক্ষাবিদ ও মহাকাশচারী।
- ১৯৫২ – জিমি কনর্স, মার্কিন টেনিস তারকা।
- ১৯৬৬ – সালমা হায়েক, মেক্সিকান-মার্কিন অভিনেত্রী ও প্রযোজক।
- ১৯৭৭ – ফ্রেডেরিক কানোউটে, মালির সাবেক ফুটবলার।
- ১৯৮১ – ক্রিস ট্রেমলেট, ইংল্যান্ড ক্রিকেটার।
- ১৯৮৮ – ইশান্ত শর্মা, ভারতীয় ক্রিকেটার; জাভি মার্টিনেজ, স্প্যানিশ ফুটবলার।
মৃত্যুদিন
- ১৮২০ – জিয়াকিং, চীনের সম্রাট।
- ১৮৬৫ – উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, আইরিশ গণিতবিদ।
- ১৯১০ – হেনরি রুশো, ফরাসি চিত্রশিল্পী।
- ১৯৩৩ – অনাথবন্ধু পাঁজা, বিপ্লবী শহীদ।
- ১৯৪৬ – প্রমথ চৌধুরী, বাংলা ভাষার সাহিত্যিক।
- ১৯৬৭ – আয়েত আলী খাঁ, উচ্চাঙ্গ সংগীতশিল্পী।
- ১৯৬৯ – হো চি মিন, ভিয়েতনামের নেতা।
- ১৯৭৩ – জে. আর. আর. টলকিন, খ্যাতনামা ইংরেজ সাহিত্যিক।
- ১৯৯২ – বারবারা ম্যাকলিন্টক, নোবেলজয়ী মার্কিন জীববিজ্ঞানী।
- ১৯৯৭ – ভিক্টর ফ্রাঙ্কেল, অস্ট্রিয়ান স্নায়ুবিজ্ঞানী।
- ২০০১ – ক্রিশ্চিয়ান বার্নার্ড, প্রথম হৃদ্যন্ত্র প্রতিস্থাপনকারী সার্জন।
- ২০১০ – দিলীপ রায়, ভারতীয় বাঙালি অভিনেতা।
- ২০১৩ – রোনাল্ড কোস, নোবেলজয়ী অর্থনীতিবিদ।
- ২০২১ – সিদ্ধার্থ শুক্লা, ভারতীয় অভিনেতা।

No comments
ধন্যবাদ।