ঈদের তারিখ ঘোষণা
সৌদি আরবে আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ।
No comments
ধন্যবাদ।