Header Ads

Header ADS

২২ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন


সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, উল্লেখযোগ্য জন্ম ও মৃত্যুদিন:

ঘটনাবলি

  • ১৪৯৯ - বাসেল চুক্তির মাধ্যমে সুইজারল্যান্ড স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।
  • ১৫৯৯ - লন্ডনের ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করার সিদ্ধান্ত নেন; পরবর্তীতে এরই ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
  • ১৭১১ - ফরাসি সেনারা রিও ডি জেনিরো দখল করে।
  • ১৭৩৫ - ব্রিটিশ প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল প্রথমবারের মতো ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করেন।
  • ১৭৯২ - ফ্রান্সে রাজতন্ত্র সীমিত করে জনগণের নির্বাচিত আইনসভা গঠনের মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৮২৮ - দক্ষিণ আফ্রিকার জুলু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শাকা তার সৎভাইদের হাতে নিহত হন।
  • ১৮৬০ - চীন বনাম ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়।
  • ১৮৬২ - মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসমুক্তি ঘোষণায় স্বাক্ষর করেন।
  • ১৯০৮ - বুলগেরিয়া উসমানীয় সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম

  • ১৭৯১ - মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
  • ১৮০০ - জর্জ বেনথাম, ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী।
  • ১৮৮৫ - এরিশ ফন স্ট্রোহাইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।
  • ১৮৯৫ - পল মুনি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯০২ - জন হাউজম্যান, ব্রিটিশ-মার্কিন অভিনেতা ও প্রযোজক।
  • ১৯৩২ - মোহাম্মদ ফজলে রাব্বী, বাংলাদেশি চিকিৎসক ও শহীদ বুদ্ধিজীবী।
  • ১৯৩৯ - জুনকো তাবেই, বিশ্বের প্রথম এভারেস্টজয়ী নারী।
  • ১৯৪৫ - পল লে ম্যাট, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
  • ১৯৫৬ - আনু মুহাম্মদ, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজকর্মী।
  • ১৯৫৯ - সল পার্লমাটার, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৯৬২ - মার্টিন ক্রো, নিউজিল্যান্ডের ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।
  • ১৯৭০ - এমানুয়েল পতি, ফরাসি ফুটবলার।
  • ১৯৭৬ - থিলান সামারাবীরা, শ্রীলঙ্কান ক্রিকেটার।
  • ১৯৭৮ - এড জয়েস, আইরিশ ক্রিকেটার।
  • ১৯৭৮ - মেহরাব হোসেন, বাংলাদেশি ক্রিকেটার।
  • ১৯৮১ - রাজশ্রী ঠাকুর, ভারতীয় অভিনেত্রী।
  • ১৯৮৪ - রিধি দোগরা, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।
  • ১৯৮৪ - থিয়াগো সিলভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
  • ১৯৮৬ - মেহের বিজ, ভারতীয় অভিনেত্রী।
  • ১৯৮৮ - সানা সাঈদ, ভারতীয় মডেল ও অভিনেত্রী।

 মৃত্যু

  • ৭১৬ - দামেস্কের সম্রাট সুলায়মান।
  • ১৫৩৯ - গুরু নানক, শিখ ধর্মের প্রবর্তক।
  • ১৮২৮ - শাকা জুলু, জুলু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
  • ১৮৯১ - তারকনাথ গঙ্গোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।
  • ১৯৫৬ - ফ্রেডেরিক সডি, ইংরেজ রসায়নবিদ।
  • ১৯৭০ - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
  • ১৯৭৪ - সৌমেন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ।
  • ১৯৯১ - দুর্গা খোটে, কিংবদন্তি মারাঠি ও হিন্দি অভিনেত্রী, পদ্মশ্রী প্রাপক।
  • ১৯৯২ - তারাচাঁদ বারজাতিয়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও রাজশ্রী প্রোডাকশনের প্রতিষ্ঠাতা।
  • ১৯৯৯ - জর্জ সি. স্কট, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
  • ২০০৩ - হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.