Header Ads

Header ADS

ইউএনজিএ যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, প্রধান উপদেষ্টা


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্যসচিব ড. তাসনিম জারা। এছাড়া, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তিনি ২ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.