সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প
সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মুহূর্তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য এ কম্পন অনুভূত হয়। নগরীর বিভিন্ন স্থানে লোকজন ভয়ে দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প সাধারণত হালকা ধরনের। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলেও মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং দুর্বল ভবন বা ঝুঁকিপূর্ণ কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।

No comments
ধন্যবাদ।