Header Ads

Header ADS

রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলকে

রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলকে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

রোববার (২১ সেপ্টেম্বর) পর্যায়ক্রমে এ ঘোষণা আসে। সবার আগে স্বীকৃতি দেয় কানাডা, এরপর অস্ট্রেলিয়া, আর সবশেষে যুক্তরাজ্য।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি এবং একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

অস্ট্রেলিয়াও একই অবস্থান জানায়। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, “শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে যুক্তরাজ্য আজ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো।”

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েছিল কানাডা ও অস্ট্রেলিয়া, তবে ঘোষণাটি আগেই দিয়ে দিল তারা। জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি গাজায় যুদ্ধবিরতি ও টেকসই শান্তিচুক্তির অঙ্গীকার না আসে, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে।

অন্যদিকে যুক্তরাজ্যের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দিদের পরিবার এবং কনজারভেটিভ নেতারা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষায়, “এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল।”

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.