২৩ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই দিন। আসুন জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুবার্ষিকী।
ঘটনাবলি
- ১৬২০ – পোল্যান্ড তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয়।
- ১৮৩৩ – নিউইয়র্কে প্রথম প্রকাশিত হয় ডেইলি সান পত্রিকা।
- ১৮৩৩ – চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন।
- ১৮৩৯ – নেদারল্যান্ডসে আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ চালু হয়।
- ১৮৪৬ – সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কৃত হয়।
- ১৮৭০ – ইতালির সেনারা ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে।
- ১৯৩২ – সৌদি আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আজিজ বিন সৌদ বাদশাহ হিসেবে অভিষিক্ত হন।
- ১৯৪৯ – সোভিয়েত ইউনিয়ন প্রথমবার পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
- ১৯৬৫ – ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।
- ১৯৯১ – আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করে।
জন্ম
- ১৪৮৬ – আর্থার, ইংল্যান্ডের সপ্তম হেনরির পুত্র।
- ১৭৯১ – কার্ল থিওডোর কোর্নার, জার্মান সৈনিক, লেখক ও কবি।
- ১৮১৯ – হিপলয়টে ফিযেয়াউ, ফরাসি পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
- ১৮৪৭ – আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিক ও সমাজসেবক।
- ১৮৬১ – রবার্ট বশ, জার্মান প্রকৌশলী ও ব্যবসায়ী, বশ কোম্পানির প্রতিষ্ঠাতা।
- ১৮৮০ – জন বয়েড অর্, নোবেলজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও চিকিৎসক।
- ১৮৯৭ – ওয়াল্টার পিজেয়ন, মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা।
- ১৯০০ – অফেলিয়া হুপার, পানামানীয় সমাজবিজ্ঞানী, কবি ও নাগরিক অধিকারকর্মী।
- ১৯০১ – জারস্লাভ সেইফেরট, নোবেলজয়ী চেক কবি ও সাংবাদিক।
- ১৯০৭ – অজিতকুমার দত্ত, বাঙালি কবি, সাহিত্যিক ও অধ্যাপক।
- ১৯০৮ – রামধারী সিং দিনকর, ভারতীয় হিন্দি কবি ও শিক্ষাবিদ।
- ১৯১৫ – ক্লিফোর্ড গ্লেনউড শাল, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।
- ১৯১৭ – অসীমা চট্টোপাধ্যায়, ভারতীয় জৈবরসায়নবিদ।
- ১৯২০ – মিকি রুনি, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
- ১৯৩৭ – বিভাস চক্রবর্তী, বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।
- ১৯৪০ – মিশেল টেমার, ব্রাজিলীয় আইনজীবী ও রাজনীতিক।
- ১৯৪৩ – তনুজা, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৪৪ – রমেন রায়চৌধুরী, বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।
- ১৯৫২ – অংশুমান গায়কওয়াড়, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৫৬ – পাওলো রসি, ইতালীয় ফুটবলার।
- ১৯৬২ – শোভা (মহালক্ষ্মী মেনন), ভারতীয় অভিনেত্রী।
- ১৯৭১ – মঈন খান, পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯৭২ – অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল, জিম্বাবুইয়ান ক্রিকেটার।
- ১৯৭৭ – সৃজিত মুখোপাধ্যায়, বাঙালি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯৭৮ – এন্থনি মাকিয়ে, মার্কিন অভিনেতা।
- ১৯৮৫ – আম্বাতি রায়ডু, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৯৬ – লি হাই, দক্ষিণ কোরীয় গায়িকা।
মৃত্যু
- ৯৬৫ – আল মুতানাব্বি, আরব কবি।
- ১২৪১ – স্নোরি স্টুরলুসন, আইসল্যান্ডীয় ইতিহাসবিদ, কবি ও রাজনীতিবিদ।
- ১২৪৬ – মিখাইল, কিয়েভের শাসক।
- ১৮৩০ – এলিজাবেথ কোর্টরাইট মনরো, মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরোর সহধর্মিণী ও ফার্স্ট লেডি।
- ১৮৮২ – ফ্রেডরিখ ভোলার, জার্মান রসায়নবিদ।
- ১৯১০ – প্রমথনাথ মিত্র, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী।
- ১৯২৯ – রিচার্ড আডলফ জিগমন্ডি, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
- ১৯৩৯ – সিগমুন্ড ফ্রয়েড, অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী।
- ১৯৪৩ – এলিনর গ্লিন, ইংরেজ লেখক ও প্রযোজক।
- ১৯৭০ – বউরভিল, ফরাসি অভিনেতা ও গায়ক।
- ১৯৭৩ – পাবলো নেরুদা, নোবেলজয়ী চিলির কবি ও রাজনীতিবিদ।
- ১৯৭৮ – ভূপতিমোহন সেন, বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ।
- ১৯৮১ – অফেলিয়া হুপার, সমাজবিজ্ঞানী ও কবি।
- ১৯৮৭ – বব ফসে, মার্কিন পরিচালক ও নৃত্যশিল্পী।
- ১৯৮৯ – আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশি শিক্ষাবিদ ও কবি।
- ১৯৯৪ – মেডেলিন রেনাউড, ফরাসি অভিনেত্রী।
- ২০০৩ – জবায়ের আল-রিমি, সৌদি সন্ত্রাসী।
- ২০০৩ – হারুন ইসলামাবাদী, ইসলামি লেখক ও সমাজসংস্কারক।
- ২০১৩ – পল কুন, জার্মান গায়ক ও পিয়ানোবাদক।
- ২০১৮ – চার্লস কে. কাও, নোবেলজয়ী তড়িৎ প্রকৌশলী।
- ২০২২ – দিলীপকুমার রায়, ভারতীয় বাঙালি সঙ্গীতবিশারদ।
- ২০২২ – লুইস ফ্লেচার, অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী।

No comments
ধন্যবাদ।