Header Ads

Header ADS

২৪ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন

 

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার। ইতিহাসে এ দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং স্মরণীয় মুহূর্তে সমৃদ্ধ। আসুন একনজরে জেনে নেওয়া যাক—

ঘটনাবলি

  • ১৭২৬ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন ও মেয়র কোর্ট স্থাপনের অনুমোদন পায়।
  • ১৭৮৯ – যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা।
  • ১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
  • ১৮০৫ – ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট সামরিক অভিযান স্থগিত করেন।
  • ১৮৪১ – ব্রুনেইর সুলতান ব্রিটেনের কাছে একাংশ দ্বীপ ছেড়ে দেন।
  • ১৮৭৫ – কলকাতায় আলিপুর চিড়িয়াখানা উদ্বোধন।
  • ১৯১৯ – প্রবল ঘূর্ণিঝড়ে ফরিদপুর, ঢাকা ও পূর্ব ময়মনসিংহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
  • ১৯৩২ – বাংলার প্রথম বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণের পর আত্মাহুতি দেন।
  • ১৯৩২ – মহাত্মা গান্ধী ও বি. আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন।
  • ১৯৩৯ – জার্মান বিমানবাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বোমাবর্ষণ শুরু করে।
  • ১৯৪৮ – হোন্ডা মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬০ – আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গঠিত হয়।
  • ১৯৬৮ – সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
  • ১৯৭৩ – নাইজার বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
  • ১৯৭৪ – গিনি-বিসাউ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৮৮ – আলেম, সমাজ সংস্কারক ও জমিদারবিরোধী বিপ্লবী শামসুল হুদা পাঁচবাগী ইন্তেকাল করেন।
  • ১৯৯০ – সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে।
  • ২০০৭ – ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি–২০ বিশ্বকাপ জেতে।

জন্ম

  • ১৫০১ – জিরোলামো কার্দানো, ইতালীয় চিকিৎসক, গণিতবিদ ও জ্যোতিষী।
  • ১৫৩৪ – গুরু রামদাস, শিখদের চতুর্থ গুরু।
  • ১৮৬১ – ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
  • ১৮৬৯ – ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ব্রাহ্মসমাজ কর্মী ও লেখক।
  • ১৮৮৪ – ইসমত ইনোনু, তুর্কি জেনারেল ও রাজনীতিবিদ।
  • ১৮৯৬ – এফ. স্কট ফিট্জেরাল্ড, মার্কিন কথাসাহিত্যিক।
  • ১৮৯৮ – হাওয়ার্ড ফ্লোরি, নোবেলজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।
  • ১৯০২ – রুহুল্লাহ খোমেনী, ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা।
  • ১৯০৭ – সুধীররঞ্জন খাস্তগীর, ভারতীয় চিত্রশিল্পী।
  • ১৯৪০ – আরতি সাহা, ভারতীয় সাঁতারু।
  • ১৯৫০ – মহিন্দর অমরনাথ, ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক।
  • ১৯৫৮ – মহুয়া রায়চৌধুরী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
  • ১৯৫৯ – মিশুক মুনীর, বাংলাদেশের প্রখ্যাত টেলিভিশন সাংবাদিক ও চিত্রগ্রাহক।

মৃত্যু

  • ১৮৫৯ – সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব।
  • ১৮৬০ – ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়া।
  • ১৯২৪ – উইলিয়াম পিয়ার্সন, ব্রিটিশ শিক্ষাবিদ ও রবীন্দ্র-সাহিত্যের অনুবাদক।
  • ১৯২৫ – গোকুলচন্দ্র নাগ, কল্লোল পত্রিকার সহপ্রতিষ্ঠাতা ও সম্পাদক।
  • ১৯৩২ – প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী বিপ্লবী বীরাঙ্গনা।
  • ২০০৪ – রাজা রামান্না, ভারতের পরমাণু বিজ্ঞানী।
  • ২০১০ – ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক ও প্রাবন্ধিক।
  • ২০২০ – শেখর বসু, ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.