১৯ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এই দিনে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন বিশিষ্টজন এবং পর্দা নামিয়েছে কিছু খ্যাতনামার জীবনের। একনজরে দেখে নেওয়া যাক ১৯ সেপ্টেম্বরের উল্লেখযোগ্য ঘটনা।
ঘটনাবলি
- ১৫৫৯ - পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু।
- ১৭৫৫ - ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি স্বাক্ষর করে।
- ১৭৯৬ - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বিদায়ী ভাষণ দেন।
- ১৮৪৯ - ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।
- ১৮৬৫ - আটলান্টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ১৮৭০ - জার্মান বাহিনী প্যারিস অবরোধ শুরু করে।
- ১৮৯৩ - নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার প্রদান করে।
- ১৯০৭ - প্রথম তাপ ও জ্বালানি উৎপাদনকারী উপাদান আবিষ্কৃত হয়।
- ১৯১৫ - জার্মান বাহিনী ভিলনা দখল করে।
- ১৯৬০ - ভারত-পাকিস্তানের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৬২ - ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
- ১৯৮১ - বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।
- ১৯৮৩ - সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমান গুলি করে ভূপাতিত করা হলে ২৬৯ জন নিহত হন।
- ১৯৮৫ - ভয়াবহ ভূমিকম্পে মেক্সিকোতে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়।
- ১৯৯১ - যুক্তরাষ্ট্র ও কুয়েত সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৯২ - যুগোস্লাভিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়।
- ১৯৯৪ - যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য হাইতিতে প্রবেশ করে দেশটি দখল করে নেয়।
- ২০০৬ - বঙ্গোপসাগরে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে শত শত জেলে প্রাণ হারান।
জন্ম
- ১৫৬৩ - তৃতীয় হেনরি, পোল্যান্ডের রাজা।
- ১৭৫৯ - উইলিয়াম কিরবি, ইংরেজ পতঙ্গবিদ।
- ১৯০৩ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত, কথাসাহিত্যিক।
- ১৯১১ - উইলিয়াম গোল্ডিং, নোবেলজয়ী ইংরেজ সাহিত্যিক।
- ১৯২৪ - সুচিত্রা মিত্র, রবীন্দ্রসংগীতশিল্পী।
- ১৯৭১ - সালমান শাহ, প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।
মৃত্যু
- ১৩৩৯ - সম্রাট গো-দিয়গো, জাপানের সম্রাট।
- ১৮৮১ - জেমস গারফিল্ড, যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট।
- ১৯৮৭ - মুহম্মদ মনসুরউদ্দীন, লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক।
- ২০১৬ - চার্মিয়ান কার, দ্য সাউন্ড অব মিউজিক তারকা।

No comments
ধন্যবাদ।