১৮ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ আরও অনেক বিষয় এই দিনটিকে স্মরণীয় করে রেখেছে। একনজরে জেনে নেওয়া যাক ১৮ সেপ্টেম্বরের উল্লেখযোগ্য ঘটনা।
ঘটনাবলি
- ১১৮০ - ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।
- ১৪৩৭ - ট্রান্সসালভানিয়ায় কৃষক বিদ্রোহ সংঘটিত হয়।
- ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।
- ১৬৩৫ - সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
- ১৭৩০ - ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।
- ১৮১০ - স্পেনীয় শাসন থেকে মুক্তির জন্য চিলি স্বাধীনতা ঘোষণা করে।
- ১৮১৮ - চিলি আনুষ্ঠানিকভাবে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- ১৮৫১ - দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- ১৯০৬ - ভয়াবহ টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি।
- ১৯১৯ - নেদারল্যান্ডসে নারীদের ভোটাধিকার প্রদান করা হয়।
- ১৯২৩ - ভারতীয় জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলনের ডাক দেয়।
- ১৯২৪ - হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন শুরু।
- ১৯৩১ - জাপান সেনাবাহিনী চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ভূখণ্ড মাঞ্চুরিয়া দখল করে।
- ১৯৩৪ - সোভিয়েত ইউনিয়ন লিগ অব নেশনসে যোগ দেয়।
- ১৯৩৪ - মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছর বয়সী ইতালীয়দের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক হয়।
- ১৯৬১ - জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড বিমান দুর্ঘটনায় নিহত হন।
- ১৯৮২ - পশ্চিম বৈরুতের সাবরা ও শাতিলা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গণহত্যা।
- ১৯৮৯ - বার্মায় সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্রের নাম পরিবর্তন করে মিয়ানমার রাখা হয়।
- ২০০৭ - পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন।
জন্ম
- ১৮৬৭ - গগনেন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় চিত্রশিল্পী।
- ১৮৬৯ - জগদানন্দ রায়, বিজ্ঞান লেখক।
- ১৯০৫ - গ্রেটা গার্বো, সুইডিশ অভিনেত্রী।
- ১৯৫৪ - স্টিভেন পিংকার, মার্কিন মনোবিজ্ঞানী।
- ১৯৭০ - ড্যারেন গফ, ইংরেজ ক্রিকেটার।
মৃত্যু
- ১১৮০ - সপ্তম লুই, ফ্রান্সের রাজা।
- ১৭৮৩ - লিওনার্ড অয়লার, খ্যাতনামা গণিতবিদ।
- ১৮৯৯ - রাজনারায়ণ বসু, চিন্তাবিদ ও সাহিত্যিক।
- ১৯৫৬ - মোতাহের হোসেন চৌধুরী, প্রাবন্ধিক।

No comments
ধন্যবাদ।