১৭ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫। নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার কারণে ইতিহাসে এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব। আসুন, একনজরে দেখে নেওয়া যাক ১৭ সেপ্টেম্বরের উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু এবং অন্যান্য বিষয়।
ঘটনাবলি
- ১৬৩০ - আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।
- ১৭৮৭ - যুক্তরাষ্ট্রের সংবিধান পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় স্বাক্ষরিত হয়।
- ১৮৪৬ - সাপ্তাহিক দর্পণ প্রকাশিত হয়।
- ১৮৪৮ - সাপ্তাহিক অরুণোদয় সংবাদপত্র প্রকাশিত হয়।
- ১৮৭১ - সুইজারল্যান্ডে মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।
- ১৯১৪ - গ্রিস ও এশিয়া মাইনরে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু।
- ১৯২০ - তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
- ১৯২৪ - হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
- ১৯৩৬ - ইরান-তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয়।
- ১৯৪০ - মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু।
- ১৯৪৪ - ওস্টল্যান্ড থেকে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৪৮ - আরব-ইসরায়েল যুদ্ধে জাতিসংঘের মধ্যস্থতাকারী কেন্ট বার্ণাডোটকে ইহুদিবাদীরা হত্যা করে।
- ১৯৫৭ - মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৬২ - হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল।
- ১৯৬৩ - জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত হয়, যাতে পরমাণু বা গণবিধ্বংসী অস্ত্র মহাকাশে মোতায়েন না করার আহ্বান জানানো হয়।
- ১৯৭০ - জর্দান সেনাবাহিনী ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করে।
- ১৯৭৪ - বাংলাদেশ, গ্রানাডা ও গিনি-বিসাউ জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৮০ - নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট আনাস্তাসিও সোমোজা দেবাইলি প্যারাগুয়েতে নিহত হন।
- ১৯৮০ - জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী রাজাই।
- ১৯৮২ - ইসরায়েলি সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে ব্যাপক গণহত্যা চালায়।
- ১৯৮৩ - ভ্যানেসা উইলিয়ামস প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকা নির্বাচিত হন।
- ১৯৮৮ - সিউলে ১৬০টি দেশের অংশগ্রহণে ২৪তম অলিম্পিকের উদ্বোধন।
- ১৯৮৯ - যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৭১ জন নিহত ও শতাধিক আহত।
- ১৯৯১ - লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ ইন্টারনেটে প্রকাশিত হয়।
- ১৯৯১ - এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্য হয়।
- ১৯৯৪ - চীনের শিনচিয়াংয়ে হ্যান রাজবংশের সমাধি আবিষ্কার।
- ২০০৫ - বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু।
- ২০০৬ - বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতিষ্ঠিত হয়।
- ২০২৩ - ভারতের শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়।
জন্ম
- ১৮২৬ - বের্নহার্ট রিমান, জার্মান গণিতবিদ।
- ১৮৬৭ - গগনেন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় চিত্রশিল্পী ও অভিনেতা।
- ১৮৭৯ - পেরিয়ার ই. ভি. রামস্বামী, তামিলনাড়ুর সমাজকর্মী ও রাজনীতিবিদ।
- ১৯১৫ - মকবুল ফিদা হুসেন, ভারতীয় চিত্রশিল্পী।
- ১৯১৮ - সত্য চৌধুরী, সংগীতশিল্পী ও সুরকার।
- ১৯২২ - হরিপদ কাপালী, বাংলাদেশি কৃষক ও হরি ধানের উদ্ভাবক।
- ১৯২৩ - শোভা সেন, ভারতীয় অভিনেত্রী।
- ১৯২৫ - প্রেমাংশু বসু, নাট্যকার ও মঞ্চাভিনেতা।
- ১৯২৫ - পিটার ল্যাডিফোগিড, ভাষাবিজ্ঞানী।
- ১৯৩৪ - বিনয় মজুমদার, কবি।
- ১৯৪০ - পিটার লিভার, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৪৪ - বিভু ভট্টাচার্য, অভিনেতা।
- ১৯৪৪ - রেইনহোল্ড মেসনার, ইতালীয় পর্বতারোহী।
- ১৯৪৫ - ভক্তিচারু স্বামী, ইসকন গুরু।
- ১৯৫০ - নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী।
- ১৯৮৩ - সানায়া ইরানি, অভিনেত্রী।
- ১৯৮৬ - রবিচন্দ্রন অশ্বিন, ক্রিকেটার।
- ১৯৮৬ - অমল পরাশর, অভিনেতা।
- ১৯৯০ - নিয়াহ শর্মা, অভিনেত্রী।
মৃত্যু
- ১৬৬৫ - চতুর্থ ফিলিপ, স্পেনের রাজা।
- ১৯৪৫ - চার্লস স্পিয়ারম্যান, ইংরেজ মনোবিজ্ঞানী।
- ১৯৪৮ - এমিল লুধউইক, জার্মান জীবনীকার।
- ১৯৫৪ - যতীন্দ্রনাথ সেনগুপ্ত, কবি।
- ১৯৬১ - আদনান মেন্দেরেস, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৬৪ - নরেশচন্দ্র সেনগুপ্ত, কথাসাহিত্যিক।
- ১৯৬৯ - ফুই, চীনের শেষ রাজা।
- ১৯৭৭ - উইলিয়াম টলবট, ফটোগ্রাফির পথিকৃৎ।
- ২০১২ - হেনরি ফ্রিডল্যান্ডার, ইতিহাসবিদ।
- ২০১২ - আলেক্সান্দ্র কশকিন, রাশিয়ান মুষ্টিযোদ্ধা।
- ২০২১ - আব্দেল-আজিজ বউটেফ্লিকা, আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট।

No comments
ধন্যবাদ।