Header Ads

Header ADS

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন

(ডাকসু) ও হল সংসদ নির্বাচন

আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। ঢাবি প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসের নির্ধারিত আটটি ভোটকেন্দ্রের ৮১০টি বুথে ভোটাররা ভোট দেবেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন—এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ জন এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ১৮টি হল সংসদে অংশ নিচ্ছেন এক হাজার ৩৫ জন প্রার্থী। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট প্রদান করবেন।

ভোটদানের নিয়ম

  • ভোটার নির্ধারিত কেন্দ্রে গিয়ে প্রথমে নিজের পরিচয় নিশ্চিত করবেন।
  • প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ, অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি, বিশ্ববিদ্যালয়ের আইডি বা লাইব্রেরি কার্ড প্রদর্শন করে পরিচয় দেবেন।
  • পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে এবং তালিকায় স্বাক্ষর করতে হবে।
  • এরপর ভোটার গোপন কক্ষে প্রবেশ করে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে স্পষ্টভাবে ‘ক্রস (X)’ চিহ্ন দেবেন।
  • চিহ্ন যেন ঘরের বাইরে না যায়, নাহলে ভোট বাতিল হতে পারে।
  • ভোট শেষে ব্যালট পেপার যথাক্রমে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
  • মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভোটকক্ষে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

ব্রেইল ভোটের ব্যবস্থা

প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোটদানের সুযোগ রাখা হয়েছে। যারা ব্রেইল পড়তে পারেন না, তারা সহায়তার মাধ্যমে সাধারণ নিয়মে ভোট দিতে পারবেন। এ ব্যবস্থার দায়িত্বে আছেন রিটার্নিং কর্মকর্তা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.