০৮ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫। ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ। চলুন একনজরে দেখে নিই এই দিনে ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু ও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
উল্লেখযোগ্য ঘটনা
- ১৩৮০ – কুলিকভো যুদ্ধে রুশ সেনারা তাতার ও মঙ্গোলদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।
- ১৪৪৯ – ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলরা চীনের রাজত্ব দখল করে।
- ১৫০৪ – ফ্লোরেন্সে মিকেলাঞ্জেলোর বিখ্যাত ভাস্কর্য ডেভিড উন্মোচিত হয়।
- ১৫১৪ – অরসা যুদ্ধে লিথুনিয়া ও পোল্যান্ড যৌথভাবে রাশিয়ান বাহিনীকে পরাজিত করে।
- ১৭৬৩ – প্যারিস চুক্তির মাধ্যমে কানাডা ফরাসি দখলমুক্ত হয়ে ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে।
- ১৮৩১ – চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সিংহাসনে বসেন।
- ১৮৮৬ – দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের প্রতিষ্ঠা।
- ১৯০৩ – তুর্কিদের হাতে বুলগেরিয়ার ৫০ হাজার মানুষের প্রাণহানি।
- ১৯০৭ – সান ইয়াত সেন চীনে কুয়োমিনটাং প্রজাতান্ত্রিক আন্দোলন শুরু করেন।
- ১৯৪১ – নাৎসি বাহিনী লেলিনগ্রাদ অবরোধ করে, যা প্রায় তিন মাস স্থায়ী হয়।
- ১৯৪৩ – ইতালি মিত্রশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ১৯৫১ – সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে।
- ১৯৫২ – জেনেভায় ৩৫টি দেশের অংশগ্রহণে গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
- ১৯৫৪ – ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিরক্ষা চুক্তি সিটো স্বাক্ষরিত হয়।
- ১৯৬১ – ফরাসি প্রেসিডেন্ট শার্ল দ্য গল গুপ্তহত্যার হাত থেকে রক্ষা পান।
- ১৯৬২ – চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
- ১৯৬৬ – জাতিসংঘ ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে।
- ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে।
- ১৯৮১ – যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৩ – চীনের ওয়াং জুনসিয়া ও চোং হুয়া নারী ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড ভাঙেন।
- ২০০১ – মোহাম্মদ আশরাফুল অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠ বয়সে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন।
- ২০২২ – দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উঁচু কালো গ্রানাইটের মূর্তি উন্মোচিত হয়।
জন্ম
- ১৫৮৮ – মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
- ১৭৬৭ – আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।
- ১৮৩০ – ফ্রেদেরিক মিস্ত্রাল, নোবেলজয়ী ফরাসি কবি।
- ১৮৯২ – হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।
- ১৯০৩ – অমলেন্দু দাশগুপ্ত, সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী।
- ১৯১২ – কমরুদ্দীন আহমদ, লেখক ও রাজনীতিবিদ।
- ১৯১৮ – ডেরেক রিচার্ড বার্টন, নোবেলজয়ী রসায়নবিদ।
- ১৯১৯ – নিরঞ্জন ধর, সমাজবিজ্ঞানী ও ঐতিহাসিক।
- ১৯২৬ – ভুপেন হাজারিকা, প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী।
- ১৯৩৩ – আশা ভোঁসলে, কিংবদন্তি ভারতীয় কণ্ঠশিল্পী।
- ১৯৪৫ – শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও ধর্ম প্রতিমন্ত্রী।
- ১৯৫৫ – ইমদাদুল হক মিলন, কথাসাহিত্যিক ও নাট্যকার।
- ১৯৫৬ – অঞ্জু ঘোষ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যু
- ১৯৩৩ – প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের নেতা ও ইরাকের প্রথম বাদশাহ।
- ১৯৩৯ – স্বামী অভেদানন্দ, হিন্দু সন্ন্যাসী ও বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা।
- ১৯৪৩ – জুলিয়াস ফুচিক, চেক লেখক ও স্বাধীনতা সংগ্রামী।
- ১৯৪৯ – রিচার্ড স্ট্রস, জার্মান সঙ্গীতজ্ঞ।
- ১৯৫৫ – অমলেন্দু দাশগুপ্ত, সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী।
- ১৯৬৫ – হেরমান স্টাউডিঞ্জার, নোবেলজয়ী রসায়নবিদ।
- ১৯৮৭ – শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, বৈদিক গবেষক।
- ২০১৯ – ইউসুফ মুতালা, পাকিস্তানি আলেম ও দাঈ।
- ২০২২ – রানি দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাজ্যের দীর্ঘতম সিংহাসনাসীন সম্রাজ্ঞী।

No comments
ধন্যবাদ।