০৯ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫। চলুন একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।
ঘটনাবলি
- ৫৭২ – ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।
- ১৭৯১ – মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের নামানুসারে যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হয় ওয়াশিংটন, ডিসি।
- ১৮৫০ – ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ৩১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- ১৮৮১ – আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।
- ১৯১৫ – বিপ্লবী বাঘা যতীন (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ও সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী লড়াইয়ে অংশ নেন।
- ১৯২০ – আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ রূপ নেয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে।
- ১৯২৩ – মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন।
- ১৯৩৯ – বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কারাগারে অনশনকালে মৃত্যুবরণ করেন।
- ১৯৪৫ – চীন দখলকারী জাপানি বাহিনী আত্মসমর্পণ করে চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৪৮ – গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৬০ – ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ জল চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৬৯ – কানাডায় অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়, ইংরেজির পাশাপাশি ফরাসিও সরকারি মর্যাদা পায়।
- ১৯৭০ – ব্রিটিশ একটি বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন কর্তৃক হাইজ্যাক হয়ে জর্ডানের ডাওজন ফিল্ডে নিয়ে যাওয়া হয়।
- ১৯৯১ – তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৩ – প্যালেস্টাইন মুক্তি সংস্থা (পিএলও) আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
- ২০০৫ – মিশরের প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচনে হোসনি মুবারককে বিজয়ী ঘোষণা করা হয়।
জন্ম
- ২১৪ – আউরেলিয়ান, রোমান সম্রাট।
- ৩৮৪ – হোনোরিয়াস, রোমান সম্রাট।
- ১৭৩৭ – লুইগি গ্যালভানি, ইতালীয় চিকিৎসক, পদার্থবিজ্ঞানী ও জীববিজ্ঞানী।
- ১৭৫৪ – উইলিয়াম ব্লিঘ, ইংরেজ অ্যাডমিরাল ও নিউ সাউথ ওয়েলসের ৪র্থ গভর্নর।
- ১৮২৮ – লেভ তলস্তয়, খ্যাতিমান রুশ সাহিত্যিক।
- ১৮৫০ – ভারতেন্দু হরিশ্চন্দ্র, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার।
- ১৮৭২ – সরলা দেবী চৌধুরানি, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও নারী সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠাতা।
- ১৮৭৮ – দ্বিজেন্দ্রনাথ মৈত্র, প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী।
- ১৮৮২ – অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।
- ১৮৯৯ – ভিক্টোরিয়া ফেড্রিকা দে মারিশলার ই দে বোরবন, স্পেনের রাজপরিবারের সদস্য।
- ১৯০০ – জেমস হিল্টন, ইংরেজ ঔপন্যাসিক।
- ১৯১৫ – সুরেশচন্দ্র চক্রবর্তী, ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ।
- ১৯২০ – সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
- ১৯২১ – পলান সরকার, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি সমাজকর্মী।
- ১৯২২ – হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৯২৩ – ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, নোবেলজয়ী মার্কিন চিকিৎসক।
- ১৯২৩ – ক্লিফ রবার্টসন, মার্কিন অভিনেতা।
- ১৯২৪ – সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী।
- ১৯২৬ – ইউসুফ কারযাভী, মিশরীয় ইসলামি পণ্ডিত।
- ১৯৩৪ – নিকোলাস লিভারপুল, ডোমিনিকার রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রেসিডেন্ট।
- ১৯৪১ – ডেনিস রিচি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।
- ১৯৪৯ – সুসিলো বামবাং ইয়ুধয়োনো, ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ।
- ১৯৬০ – হিউ গ্র্যান্ট, ইংরেজ অভিনেতা ও প্রযোজক।
- ১৯৬৬ – অ্যাডাম স্যান্ডলার, মার্কিন অভিনেতা ও গায়ক।
- ১৯৬৭ – অক্ষয় কুমার, ভারতীয় অভিনেতা ও প্রযোজক।
- ১৯৭৬ – এমা দ্য কোন, ফরাসি অভিনেত্রী।
- ১৯৮০ – মিশেল উইলিয়ামস, মার্কিন অভিনেত্রী।
- ১৯৮৩ – ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।
- ১৯৮৫ – লুকা মদরিচ, ক্রোয়েশীয় ফুটবলার।
- ১৯৮৭ – আফ্রোজ্যাক, ওলন্দাজ ডিজে ও প্রযোজক।
- ১৯৮৭ – আহমেদ এলমোহামাদি, মিশরীয় ফুটবলার।
- ১৯৮৭ – নিকোল অ্যানিস্টন, মার্কিন মডেল ও প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৮৮ – ম্যানুয়েলা আরবেলায়েজ, কলম্বিয়ান মডেল।
- ১৯৮৮ – দানিয়েলো ডি’আমব্রোসিও, ইতালীয় ফুটবলার।
- ১৯৯১ – অস্কার দোস সান্তোস জুনিয়র, ব্রাজিলীয় ফুটবলার।
- ১৯৯১ – দানিলো পেরেইরা, পর্তুগিজ ফুটবলার।
- ১৯৯৯ – অঞ্জন সাহা তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়াড়।
মৃত্যু
- ১০৮৭ - প্রথম উইলিয়াম, ইংল্যান্ডের রাজবংশ প্রতিষ্ঠাতা।
- ১৪৩৮ - এডওয়ার্ড, পর্তুগালের রাজা।
- ১৪৮৭ - চেংগুয়া, চীনের সম্রাট।
- ১৫৬৯ - পিটার ব্রুয়েগেল এল্ডার, খ্যাতনামা ডাচ চিত্রশিল্পী।
- ১৮৯১ - জুলস গ্রেভয়, ফরাসি রাজনীতিবিদ ও চতুর্থ প্রেসিডেন্ট।
- ১৮৯৮ - স্টেফানে মালার্মে, ফরাসি কবি ও সমালোচক।
- ১৯০১ - অঁরি দ্য ত্যুল্যুজ-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।
- ১৯৩৯ - ইউ উত্তামা, বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর।
- ১৯৪১ - হ্যান্স স্পেম্যান, জার্মান ভ্রূণ বিজ্ঞানী, নোবেলজয়ী।
- ১৯৬৩ - রাধাকুমুদ মুখোপাধ্যায়, বাঙালি ইতিহাসবিদ ও জাতীয়তাবাদী চিন্তাবিদ।
- ১৯৬৮ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক।
- ১৯৭৬ - মাও সে তুং, চীনা কমিউনিস্ট পার্টির নেতা।
- ১৯৭৮ - অধ্যাপক বীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, অর্থনীতিবিদ ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
- ১৯৭৮ - জ্যাক এল. ওয়ার্নার, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র নির্বাহী।
- ১৯৮১ - জাক লাকঁ, ফরাসি মনোসমীক্ষক ও মনোরোগ চিকিৎসক।
- ১৯৮৪ - ওয়াল্টার কফম্যান, চেক সুরকার ও আকাশবাণীর সিগনেচার টিউনের স্রষ্টা।
- ১৯৮৫ - পল জন ফ্লোরি, আমেরিকান রসায়নবিদ ও প্রকৌশলী, নোবেল বিজয়ী।
- ১৯৮৯ - রাধারাণী দেবী, বাঙালি কবি।
- ১৯৯৭ - বার্গেস মেরেডিথ, আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
- ১৯৯৮ - লুচো বাত্তিস্তি, ইতালীয় গায়ক-গীতিকার।
- ২০০১ - আহমদ শাহ মাসউদ, আফগান প্রতিরক্ষামন্ত্রী ও মুজাহিদিন নেতা।
- ২০০৩ - এডওয়ার্ড টেলার, হাঙ্গেরি-জন্ম আমেরিকান পরমাণু পদার্থবিদ।
- ২০১২ - ভার্গিস কুরিয়েন, ভারতের দুগ্ধশিল্পে "শ্বেত বিপ্লব"-এর জনক।
- ২০১৪ - ফিরোজা বেগম, প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী।

No comments
ধন্যবাদ।