Header Ads

Header ADS

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত

অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত

কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে টিভি দেখতে দেখতে আচমকা শারীরিক অস্বস্তি শুরু হলে পরে জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। আপাতত ছুটিতে ছিলেন সায়ন্তনী। প্রতিদিনের মতোই বুধবার (৩ সেপ্টেম্বর) বাড়িতে টিভি দেখছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বামী ইন্দ্রনীল মল্লিক তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর শারীরিক অবনতি ঘটে।

তিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার (৭ সেপ্টেম্বর) তিনি বাড়ি ফিরেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ১৫ দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বর্তমানে অনেকটাই সুস্থ হলেও বিশ্রামেই আছেন সায়ন্তনী।

বাড়ি ফেরার পর হাসপাতালের পোশাক পরা নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্বামীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন— “তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না।”

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ইন্দ্রনীল মল্লিককে বিয়ে করেন সায়ন্তনী সেনগুপ্ত। এর আগে ইন্দ্রনীল অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই দাম্পত্য বেশিদিন স্থায়ী হয়নি।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.