Header Ads

Header ADS

ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় গেছেন সাংবাদিক

ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় গেছেন সাংবাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক তরিকুল শিবলী (৪০)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে লাইভ সম্প্রচারের সময় হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা—স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে।

তরিকুল শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামের এ কে এম শাহিদুল্লাহর ছেলে। উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.