Header Ads

Header ADS

লাইনআপ থেকে বাদ যাচ্ছে আইফোন

আইফোন

প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন আসার ঘোষণা সঙ্গে সঙ্গে পুরোনো কয়েকটি ডিভাইস বাজার থেকে তুলে নিচ্ছে অ্যাপল। আইফোন ১৭ সিরিজ উন্মোচনের পর আজ থেকে প্রতিষ্ঠানটির স্টোরে আর পাওয়া যাবে না আটটি জনপ্রিয় পণ্য—যার মধ্যে রয়েছে চারটি আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং একটি এয়ারপডস মডেল

আইফোন লাইনআপ থেকে বাদ যাচ্ছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। ওয়াচ সিরিজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এবং অ্যাপল ওয়াচ এসই (২য় প্রজন্ম)। একইসঙ্গে বন্ধ হচ্ছে এয়ারপডস প্রো ২-এর বিক্রিও।

অ্যাপলের ওয়েবসাইট ও অফিসিয়াল স্টোর থেকে এগুলো আর কেনা যাবে না। তবে খুচরা দোকানে মজুত থাকা পণ্য সীমিত সময়ের জন্য বাজারে পাওয়া যেতে পারে।

চলতি বছরের শুরুতেই আইফোন এসই-কে বিদায় জানিয়েছিল অ্যাপল। তার পরিবর্তে এসেছে আধুনিক ডিজাইনের আইফোন ১৬ই, যা এখন অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে বিক্রি হচ্ছে ৫৯৯ ডলারে

আজকের বহুল প্রতীক্ষিত ইভেন্টে উন্মোচিত হতে পারে চারটি নতুন আইফোন মডেল

  • আইফোন ১৭ (বেস মডেল)
  • আইফোন ১৭ প্রো
  • আইফোন ১৭ প্রো ম্যাক্স
  • এবং একেবারে নতুন আইফোন ১৭ এয়ার

ধারণা করা হচ্ছে, গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নেবে এই ‘এয়ার’ মডেল, যা হবে আরও হালকা ও পাতলা— এমনকি অ্যাপলের ইতিহাসে তৈরি করা সবচেয়ে স্লিম আইফোনও হতে পারে এটি।

শুধু আইফোন নয়, ইভেন্টে আসছে নতুন ওয়্যারেবলসও—

  • অ্যাপল ওয়াচ সিরিজ ১১
  • অ্যাপল ওয়াচ আলট্রা ৩
  • অ্যাপল ওয়াচ এসই ৩

পাশাপাশি উন্মোচিত হতে পারে এয়ারপডস প্রো (৩য় প্রজন্ম), যা হবে কোম্পানির সর্বশেষ প্রিমিয়াম ট্রু-ওয়্যারলেস হেডসেট।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.