আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা আগামীকাল (বুধবার) বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট হলেও ফল ঘোষণাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।
ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফল ঘোষণার পর থেকে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এ কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

No comments
ধন্যবাদ।