Header Ads

Header ADS

৩৩ বছর পর (জাকসু) নির্বাচন


দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শেষ হয়।

শেষ দিনে সকাল থেকে মাঠে সক্রিয় ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট সমর্থিত সংশপ্তক পর্ষদ, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য প্যানেলসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্র ও ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। দায়িত্বে আছেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং সমসংখ্যক সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা)। ভোট শেষে গণনা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে।

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন থাকছে ১,৫০০ পুলিশ সদস্য, সাত প্ল্যাটুন বিজিবি ও পাঁচ প্ল্যাটুন আনসার। আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস ও আশপাশে সতর্ক অবস্থানে থাকবে।

এদিকে প্রচারের শেষ দিনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট আলোচনায় এসেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীদের নমুনা সংগ্রহ করা হয়। যদিও এ উদ্যোগকে প্রার্থীরা স্বাগত জানিয়েছেন, তবে নির্বাচন শুরুর মাত্র দুদিন আগে এই কার্যক্রম শুরু করাকে অনেকেই নির্বাচন কমিশনের অদূরদর্শী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।

অন্যদিকে সম্প্রীতির ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়কে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হাইকোর্টের নির্দেশ আপিল বিভাগ আট সপ্তাহের জন্য স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পর বুধবার বিকেলে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর অমর্ত্যের পক্ষে আইনজীবী মানজুর আল মতিন ও তাপস বন্ধু দা

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.