১১ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, বুধবার। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং আরও কিছু উল্লেখযোগ্য বিষয়।
ঘটনাবলি
- ১৩০৪ – তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল হিসেবে অভিষিক্ত হন।
- ১৮৫৩ – বিশ্বের প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।
- ১৮৭৫ – সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।
- ১৮৯৩ – শিকাগো শহরে আয়োজিত বিশ্ব মহা ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ তাঁর ঐতিহাসিক বক্তৃতা দেন। বক্তৃতা শুরু করেছিলেন এইভাবে—“আমেরিকার ভাই ও বোনেরা”, যা শ্রোতাদের মুগ্ধ করে।
- ১৮৯৫ – বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।
- ১৯০৯ – ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু পুনরায় আবিষ্কার করেন।
- ১৯২৬ – কলকাতার নাখোদা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।
- ১৯৪৮ – ভারত সরকার নিজামের হায়দরাবাদ রাজ্য দখল করে নেয়।
- ১৯৭০ – ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৩ – চিলির প্রেসিডেন্ট সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।
- ২০০১ – যুক্তরাষ্ট্রে আল কায়েদার সমন্বিত সন্ত্রাসী হামলায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগন আঘাতপ্রাপ্ত হয়। এতে প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারায়। আরেকটি বিমান (ফ্লাইট ৯৩) পেনসিলভানিয়ায় ভূপাতিত হয়।
- ২০০৭ – দক্ষিণ আফ্রিকায় শুরু হয় প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট।
- ২০১৫ – মক্কায় ক্রেন দুর্ঘটনায় ১০৭ জন নিহত এবং ২৩৮ জন আহত হন।
জন্ম
- ১৮৪৯ – উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৮৬২ – ও হেনরি, মার্কিন ছোটগল্পকার।
- ১৮৭৭ – জেমস জিন্স, ইংরেজ প্রাবন্ধিক ও বিজ্ঞান বিষয়ক লেখক।
- ১৮৮৫ – ডি. এইচ. লরেন্স, ইংরেজ সাহিত্যিক।
- ১৮৯৫ – বিনোবা ভাবে, অহিংসা ও মানবাধিকার আন্দোলনের প্রবক্তা।
- ১৯০৭ – সুফী মোতাহার হোসেন, কবি।
- ১৯০৮ – বিনয় বসু, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।
- ১৯১১ – লালা অমরনাথ, ভারতীয় ক্রিকেটার।
- ১৯২৪ – তাপস সেন, খ্যাতিমান আলোকসম্পাত শিল্পী।
- ১৯৫০ – শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশি চিত্রশিল্পী।
- ১৯৫৩ – শহীদুল জহির, বাংলাদেশি ঔপন্যাসিক ও গল্পকার।
- ১৯৬৯ – কনক চাঁপা, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
- ১৯৭০ – কালিকাপ্রসাদ ভট্টাচার্য, লোকসঙ্গীত গবেষক ও শিল্পী।
মৃত্যু
- ১৮২৩ – ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ।
- ১৯৪৮ – মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা।
- ১৯৫৮ – রবার্ট সার্ভিস, কানাডীয় কবি।
- ১৯৭১ – নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনেতা।
- ১৯৮৭ – মহাদেবী বর্মা, হিন্দি ভাষার কবি।
- ১৯৮৭ – মণিকুন্তলা সেন, প্রগতিশীল রাজনৈতিক নেত্রী।

No comments
ধন্যবাদ।