Header Ads

Header ADS

ডাকসু নির্বাচনের ফলাফলকে জুলাই বিপ্লবের বিজয় ও শহীদদের স্বপ্নের বাস্তবায়ন

ডাকসু নির্বাচনের ফলাফলকে জুলাই বিপ্লবের বিজয় ও শহীদদের স্বপ্নের বাস্তবায়ন

ডাকসু নির্বাচনের ফলাফলকে জুলাই বিপ্লবের বিজয় ও শহীদদের স্বপ্নের বাস্তবায়ন হিসেবে অভিহিত করেছেন নবনির্বাচিত ভিপি ও ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজ আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ দেখতে পাচ্ছি। এ উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজাদি আন্দোলনের শহীদদের, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং আবরার ফাহাদসহ ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে নিহত সব শহীদদের। মহান আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদাউস দান করেন।”

সাদিক কায়েম শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা আমাদের ওপর যে বিশ্বাস রেখেছেন, আমরা সেই দায়িত্ব পালন করব। স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে।”

তিনি আরও যোগ করেন, “আমি শুধু ভিপি হিসেবে নয়, বরং একে অপরকে ভাই-বোন হিসেবে পরিচয় দিতে চাই। আমরা চাই ক্যাম্পাস হোক নিরাপদ, সহনশীল ও মানবিক পরিবেশের জায়গা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”

সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে নবনির্বাচিত ভিপি বলেন, “আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি, তারা প্রত্যেকে আমাদের উপদেষ্টা। আশা করি, তারা আমাদের পাশে থাকবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন এবং সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবেন।”

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.