১৩ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ঘটনাবলি
- ১১২৫ - ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১২৫০ - ক্রুসেড যুদ্ধ চলাকালীন মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে ঐতিহাসিক মানসুরিয়ে যুদ্ধ সংঘটিত হয়।
- ১৫০১ - মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।
- ১৬০৯ - অভিযাত্রী হেনরি হাডসন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি নদী আবিষ্কার করেন। পরবর্তীতে নদীটির নাম হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা একে বলত মু-হে-কুন-নে-তুক।
- ১৭৮০ - বহুতল ভবনে ওঠানামার জন্য লিফট বা এলিভেটর আবিষ্কার হয়।
- ১৭৮৮ - নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী হয়।
- ১৭৮৯ - মার্কিন সরকার নিউইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।
- ১৮৪৭ - আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে যুক্তরাষ্ট্র।
- ১৮৯৮ - প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করেন।
- ১৯২২ - লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা (১৩৬° ফারেনহাইট) রেকর্ড করা হয়।
- ১৯২৯ - ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।
- ১৯৪০ - জার্মানি বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে।
- ১৯৪৩ - চিয়াং কাইশেক পুনরায় চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৯৪৮ - ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করার অনুমতি দেন।
- ১৯৫৯ - সোভিয়েত ইউনিয়ন চাঁদের উদ্দেশে লুনিক-২ রকেট উৎক্ষেপণ করে।
- ১৯৯৫ - শ্রীলঙ্কায় বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত।
- ১৯৯৮ - বুরকিনা ফাসো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
- ২০০০ - তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।
- ২০০১ - পূর্ব তিমুরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম পার্লামেন্ট সদস্যরা শপথ নেন।
- ২০০৮ - ভারতের দিল্লিতে সিরিজ বোমা হামলায় ৩০ জন নিহত ও ১৩০ জন আহত হন।
জন্ম
- ৭৮৬ - আব্বাসীয় খলিফা আল মামুন।
- ১০৮৭ - জন দ্বিতীয় কমনেনাস, বাইজেন্টাইন সম্রাট।
- ১৬৯৪ - জগন্নাথ তর্কপঞ্চানন, বাঙালি শ্রুতিধর ও পণ্ডিত।
- ১৬৯৪ - ইয়ংজো, কোরিয়ার জোসেওন সাম্রাজ্যের শাসক।
- ১৮৭৩ - কন্সতান্তিন কারাতেওদোরি, গ্রিক গণিতবিদ।
- ১৮৭৬ - শেরউড অ্যান্ডারসন, মার্কিন ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
- ১৮৮৬ - রবার্ট রবিনসন, ব্রিটিশ জৈব রসায়নবিদ ও নোবেলজয়ী।
- ১৮৮৭ - লেওপল্ড রুজিচকা, ক্রোয়েশীয়-সুইস রসায়নবিদ ও নোবেলজয়ী।
- ১৯০৪ - সৈয়দ মুজতবা আলী, প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক।
- ১৯১৬ - রুয়াল দাল, ওয়েলশ সাহিত্যিক।
- ১৯৬৯ - শেন ওয়ার্ন, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৭৩ - ফাবিও কান্নাভারো, ইতালীয় ফুটবলার।
- ১৯৮৯ - টমাস মুলার, জার্মান ফুটবলার।
মৃত্যু
- ১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।
- ১৮৭২ - লুডউইগ ফয়েরবাখ, জার্মান দার্শনিক।
- ১৯১০ - রজনীকান্ত সেন, বাঙালি কবি ও সুরকার।
- ১৯২৪ - ভূপেন্দ্রনাথ বসু, ভারতীয় রাজনীতিবিদ ও কংগ্রেস সভাপতি (১৯১৪)।
- ১৯২৯ - শহীদ বিপ্লবী যতীন্দ্র নাথ দাস।
- ২০১৩ - আনোয়ার হোসেন, কিংবদন্তি অভিনেতা (‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত)।

No comments
ধন্যবাদ।