১২ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনাবলি
- ৭১১ – তারেক বিন জিয়াদ বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন।
- ১০৯৬ – পিটার দি হারমিটের নেতৃত্বাধীন একদল ক্রুসেডার বুলগেরিয়ার সোফিয়ায় পৌঁছে।
- ১১০৯ – ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।
- ১১২৫ – ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১২৩৩ – ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দ্রিয়া বন্দর অবরোধ করে।
- ১৪৪২ – আলফনসো নেপলসের রাজা হন।
- ১৫০১ – মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড ভাস্কর্য নির্মাণ শুরু করেন।
- ১৫৪৩ – ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিবাহ করেন।
- ১৫৭৬ – হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
- ১৫৮০ – স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।
- ১৬০৯ – অভিযাত্রী হেনরী হাডসন নিউ জার্সিতে একটি নদী আবিষ্কার করেন, যা পরবর্তীতে তার নামানুসারে "হাডসন নদী" নামে পরিচিত হয়।
- ১৬৭৪ – শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন।
- ১৬৮৩ – অস্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সঙ্গে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
- ১৭০০ – গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
- ১৭৮০ – বহুতল ভবনে ব্যবহারের জন্য এলিভেটর (লিফট) আবিষ্কৃত হয়।
- ১৭৮৮ – নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী হয়।
- ১৭৮৯ – মার্কিন সরকার নিউইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে।
- ১৮২৩ – ভারত নির্মিত প্রথম বাষ্পীয় জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- ১৮৪৭ – আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো সিটি দখল করে যুক্তরাষ্ট্র।
- ১৮৪৮ – সুইজারল্যান্ড ফেডারেল রাষ্ট্রে পরিণত হয়।
- ১৮৭৮ – ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে।
- ১৮৯৮ – ফ্রান্সের প্যারিসে ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট শুরু করে।
- ১৯০৫ – নরওয়ের স্বাধীনতার শর্তাবলি ঘোষণা করা হয়।
- ১৯১২ – যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
- ১৯১৫ – ব্রিটিশবিরোধী গদর পার্টির ২৪ কর্মীকে ফাঁসি দেওয়া হয়।
- ১৯১৯ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।
- ১৯২০ – কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।
- ১৯২২ – লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় (১৩৬°F)।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী বাকিংহাম প্যালেসে বোমা বর্ষণ করে।
- ১৯৪১ – মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয় এবং জার্মান বাহিনী প্রথমবারের মতো মস্কোতে বোমা বর্ষণ করে।
- ১৯৪৩ – জার্মানি মুসোলিনিকে বন্দিদশা থেকে মুক্ত করে।
- ১৯৪৪ – যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে জার্মানি নিয়ন্ত্রণে চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৪৮ – ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করতে সেনা প্রবেশের অনুমতি দেন।
- ১৯৫৯ – সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।
- ১৯৬১ – পরমাণু পরীক্ষাবিরোধী বার্ট্রান্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হন।
- ১৯৭৪ – সামরিক অভ্যুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।
- ১৯৮০ – তুরস্কে সেনা অভ্যুত্থান সংঘটিত হয়।
- ১৯৯০ – দুই জার্মানির একত্রীকরণ চুক্তি মস্কোতে স্বাক্ষরিত হয়।
- ১৯৯৩ – যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও-র মধ্যে সীমিত স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৮ – প্যারিসে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি ১.৭ বিলিয়ন মানুষ প্রত্যক্ষ করে।
- ২০০২ – চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত হন।
- ২০০৮ – দিল্লিতে একাধিক বোমা হামলায় ৩০ জন নিহত ও ১৩০ জন আহত হন।
জন্ম
- ৭৮৬ – আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুন।
- ১০৮৭ – বাইজেন্টাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।
- ১৬৯৪ – কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওন।
- ১৮৬৫ – আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার।
- ১৮৮৬ – রবার্ট রবিনসন, নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ।
- ১৮৮৭ – লিওপোল্ড রুৎসিকা, নোবেলজয়ী সুইস রসায়নবিদ।
- ১৮৯৪ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক।
- ১৮৯৭ – ইরিন জোলিও কুরি, খ্যাতনামা ফরাসি রসায়ন ও পদার্থবিদ।
- ১৯১৩ – উইলিস ইউগেন ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।
- ১৯১৩ – জেসি ওয়েন্স, মার্কিন দৌড়বিদ ও অলিম্পিক বিজয়ী।
- ১৯১৬ – রুয়াল দাল, ওয়েলসীয় সাহিত্যিক ও শিশুসাহিত্য রচয়িতা।
- ১৯২৩ – অরুণাচল বসু, বাঙালি কবি ও অনুবাদক।
- ১৯৩১ – নিমাইসাধন বসু, খ্যাতিমান বাঙালি ইতিহাসবিদ।
- ১৯৩৭ – লিওনেল জস্প্যাঁ, ফ্রান্সের প্রধানমন্ত্রী।
- ১৯৭৩ – ফাবিও কানাভারো, ইতালীয় ফুটবলার।
- ১৯৭৭ – নাথান ব্রাকেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৮৯ – থমাস মুলার, জার্মান ফুটবলার।
মৃত্যু
- ১৫৯৮ – স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।
- ১৮৭২ – ল্যুদভিক ফয়েরবাখ, জার্মান বস্তুবাদী দার্শনিক।
- ১৯০২ – সন্ত জোহানেস গোয়ালবার্তাস, ইতালি।
- ১৯৮১ – ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালীয় কবি ও সাহিত্যিক।
- ১৯৯১ – আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী, ইরানের বিশিষ্ট মনীষী।
- ১৯৯২ – অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।
- ২০০৯ – শাহ আবদুল করিম, প্রখ্যাত বাংলাদেশি বাউল শিল্পী।
- ২০১৪ – ড. হীরালাল চৌধুরী, প্রণোদিত প্রজননের পথিকৃৎ ও ভারতীয় বাঙালি মৎস্য বিজ্ঞানী।
- ২০২৪ – সীতারাম ইয়েচুরি, ভারতীয় রাজনীতিক ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর সাধারণ সম্পাদক।

No comments
ধন্যবাদ।