২০ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫। চলুন একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ঘটনাবলি
- ১১৮৭ – মুসলিম সেনাপতি সালাহউদ্দিন জেরুজালেম অবরোধ শুরু করেন। ২ অক্টোবর শহরটি মুসলিমদের দখলে আসে।
- ১৬২০ – তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
- ১৮৩১ – প্রথম বাষ্পচালিত বাস নির্মাণ।
- ১৮৩৩ – চার্লস ডারউইন ঘোড়ায় চেপে বুয়েনস আইরেস যাত্রা করেন।
- ১৮৩৯ – নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ উদ্বোধন।
- ১৮৫৪ – বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু; চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দিন।
- ১৮৫৭ – দিল্লি বিদ্রোহীদের কাছ থেকে ব্রিটিশ সেনারা পুনর্দখল করে।
- ১৮৭০ – ইতালির সেনারা ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে।
- ১৮৭৮ – চেন্নাই থেকে দ্য হিন্দু সংবাদপত্রের প্রথম সংখ্যা প্রকাশিত।
- ১৯৪৬ – কান চলচ্চিত্র উৎসবের প্রথম আয়োজন।
- ১৯৬৪ – আফগানিস্তানের সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।
- ১৮৬৭ – অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য গঠিত হয়।
- ১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চাঁদে অবতরণ করে।
- ১৯৭৩ – নারী টেনিস তারকা বিলি জিন কিং প্রদর্শনী ম্যাচে ববি রিগসকে পরাজিত করেন।
- ১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়।
- ১৯৯৯ – মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ৯ দিনের সফরে চীন যান।
- ২০০১ – ঢাকায় পরীক্ষামূলকভাবে চালু হয় ‘সিটি সার্কুলার সার্ভিস’।
- ২০০৫ – হ্যারিকেন রিটা যুক্তরাষ্ট্র ও কিউবায় তাণ্ডব চালায়।
জন্ম
- ১৪৮৬ – আর্থার, ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র।
- ১৮৩৩ – এর্নেস্তো তেওদরো মোনেতা, ইতালীয় সাংবাদিক, বিপ্লবী সৈনিক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
- ১৯৪৩ – সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
- ১৯৪৮ – মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৫২ – শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।
- ১৯৫৭ – অনুপম শ্যাম, বলিউড অভিনেতা।
মৃত্যু
- ১২৪৬ – কিয়েভের শাসক মিখাইল।
- ১৮৬৩ – ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক ও পুরাণবেত্তা।
- ১৮৬৯ – গিরিশচন্দ্র ঘোষ, বাংলার প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক।
- ১৯৩৩ – অ্যানি বেসান্ত, ব্রিটিশ সমাজতান্ত্রিক ও নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ।
- ১৯৭১ – জর্জ সেফেরিস, নোবেলজয়ী গ্রিক কবি।
- ১৯৭৫ – স্যঁ জন পেরস, নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক।
- ১৯৮৬ – প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ।
- ১৯৯৬ – পল এর্ডশ, বিশ্বখ্যাত হাঙ্গেরীয় গণিতবিদ।

No comments
ধন্যবাদ।