Header Ads

Header ADS

গাজাবাসীর জন্য সোমবার ছিল আরেকটি রক্তাক্ত ও ভয়াবহ দিন

গাজাবাসীর জন্য সোমবার ছিল আরেকটি রক্তাক্ত ও ভয়াবহ দিন

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য সোমবার ছিল আরেকটি রক্তাক্ত ও ভয়াবহ দিন। উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৪ জন, আহত হয়েছেন আরও ৪৩৯ জনের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হতাহতদের অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার সম্ভব হচ্ছে না। এতে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে। গুরুতর আহত অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সোমবার বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৯ জন ফিলিস্তিনি। এ সময় আরও প্রায় ৩০০ জন আহত হন। ত্রাণপ্রার্থীদের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক কোনো চাপই আমলে নিচ্ছে না ইসরায়েল, এমন অভিযোগও করেছে তারা।

এদিকে গাজায় মানবিক সহায়তা পাঠাতে আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে কানাডা। সোমবার (৪ আগস্ট) দেশটির সরকার জানায়, কানাডিয়ান সশস্ত্র বাহিনী ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায় গাজা উপত্যকায় ১০ টনের বেশি জরুরি খাদ্য ও সহায়তা আকাশপথে ফেলে দিয়েছে। এ কাজে ব্যবহার করা হয় একটি ‘CC-130J হারকিউলিস’ পরিবহন বিমান।

কানাডীয় সরকার আশা প্রকাশ করেছে, তাদের পাঠানো এই সহায়তা গাজাবাসীর খাদ্য সংকট কিছুটা হলেও লাঘব করতে সাহায্য করবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.