Header Ads

Header ADS

ইউটিউবারদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ উদ্যোগ

ইউটিউবারদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ উদ্যোগ

বর্তমানে ইউটিউব বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। অনেকেই শখ কিংবা আয় করার উদ্দেশ্যে ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। তবে অনেক সময় ভালো মানের কনটেন্ট থাকা সত্ত্বেও ভিউ কম থাকে। এবার এই সমস্যার সমাধানে ইউটিউব নিয়ে আসছে একটি নতুন সুবিধা, যা সহজেই ভিডিওর ভিউ বাড়াতে সাহায্য করবে।

ম্যাশেবলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউটিউব শিগগিরই চালু করতে যাচ্ছে ‘কনটেন্ট কোলাবরেশন’ নামে একটি নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে ইউটিউবাররা তাদের ভিডিওতে সরাসরি অন্য ইউটিউবারদের ট্যাগ করতে পারবেন। ফলে দর্শকরা সহজেই ওই ট্যাগ করা ইউটিউবারদের চ্যানেল ঘুরে দেখতে ও সাবস্ক্রাইব করতে পারবেন।

তবে কারও নাম ট্যাগ করতে হলে তার সম্মতি নিতে হবে। আগে সেই ইউটিউবারকে আমন্ত্রণ পাঠাতে হবে, এবং তিনি অনুমতি দিলেই কনটেন্টে তাকে ট্যাগ করা যাবে।

ইউটিউব জানিয়েছে, আপাতত এই ফিচার সীমিত সংখ্যক ইউটিউবারের জন্য চালু করা হয়েছে। ধীরে ধীরে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। এতে ইউটিউবাররা একসঙ্গে কনটেন্ট তৈরি করতে পারবেন এবং ভিডিওর দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এই নতুন ফিচার ইতোমধ্যে ব্যবহার করেছেন জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট। তিনি এক ভিডিওতে মার্ক রোবার, বেন অ্যাজেলার্ট এবং স্টোক টুইনস-কে ট্যাগ করেছেন। ভিডিওতে মূল ইউটিউবারের নামের ওপর ক্লিক করলেই ট্যাগকৃত ইউটিউবারদের নাম এবং তাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অপশন দেখা যাচ্ছে।

ইউটিউবারদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ উদ্যোগ!

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.