Header Ads

Header ADS

স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে এক অনুষ্ঠানে তিনি এসব স্মারক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু নাসের খান।

এর আগে, আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাত ৮টা ২০ মিনিটে এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.