জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
৫ আগস্ট সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানান, রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে আজ বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এক আয়োজনে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
দিবসটি ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতির এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপনে শিশু, কিশোর, তরুণ, প্রবীণ—সবার অংশগ্রহণ কামনা করেছে অন্তর্বর্তী সরকার।

No comments
ধন্যবাদ।