২৭ আগস্ট: ইতিহাসে আজকের দিন
বুধবার, ২৭ আগস্ট ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনাবলি
- ১৭৮১ - পাল্লিলোরে হায়দার আলী ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন।
- ১৭৮৯ - ফরাসি জাতীয় পরিষদে ঐতিহাসিক মানবাধিকার ঘোষণা গৃহীত হয়।
- ১৮১৩ - ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রিয় সেনাদের পরাজিত করেন।
- ১৮৭০ - শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।
- ১৮৮৩ - ইন্দোনেশিয়ায় ভয়াবহ জলোচ্ছ্বাসে প্রায় ৩৬ হাজার মানুষের মৃত্যু ঘটে।
- ১৮৮৯ - প্রথমবারের মতো সেলুলয়েড রোল ফিল্ম তৈরি হয়।
- ১৯১৬ - রোমানিয়া অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯২৮ - প্যারিসে ১৭টি দেশ যুদ্ধ পরিত্যাগের ঘোষণা সংবলিত চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৩২ - আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।
- ১৯৪২ - ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস রেডিও গোপনে সম্প্রচার শুরু করে।
- ১৯৫৮ - সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসহ স্পুটনিক–৩ মহাকাশে পাঠায়।
- ১৯৬৯ - ইসরায়েলি কমান্ডো মিশরের নীল উপত্যকায় সেনা সদর দপ্তরে মর্টার হামলা চালায়।
- ১৯৭১ - লন্ডনে বাংলাদেশ মিশনের উদ্বোধন।
- ১৯৭৫ - ওমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
- ১৯৮৮ - প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।
- ১৯৯১ - সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোলদাভিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৯১ - ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
জন্ম
- ৮৬৫ - আল রাযী, প্রখ্যাত পারসিক চিকিৎসক ও দার্শনিক।
- ১৭৭০ - গেয়র্গ ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেল, জার্মান দার্শনিক ও ভাববাদের অগ্রগণ্য চিন্তাবিদ।
- ১৮৪৭ - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, ভারতে ফুটবলের প্রবর্তক।
- ১৮৭১ - থিওডোর ড্রাইজার, মার্কিন ঔপন্যাসিক ও সাংবাদিক।
- ১৮৭৪ - কার্ল বশ, জার্মান রসায়নবিদ ও নোবেল বিজয়ী।
- ১৯০৬ - এড গেইন, মার্কিন অপরাধী।
- ১৯০৮ - স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, অস্ট্রেলীয় ক্রিকেট কিংবদন্তি।
- ১৯০৮ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম প্রেসিডেন্ট।
- ১৯১৫ - নরম্যান ফস্টার র্যামজে, মার্কিন পদার্থবিজ্ঞানী ও নোবেল বিজয়ী।
- ১৯১৬ - মার্থা রে, মার্কিন কৌতুকাভিনেত্রী, অভিনেত্রী ও গায়িকা।
- ১৯২৬ - ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ ও কম্পিউটার ভাষার উদ্ভাবক।
- ১৯৩১ - শ্রী চিন্ময়, বাঙালি আধ্যাত্মিক নেতা, কবি, সংগীতজ্ঞ ও শিল্পী।
- ১৯৪১ - সেজারিয়া এভোরা, কেপ ভার্দের খ্যাতিমান সংগীতশিল্পী।
- ১৯৪৩ - টিউজডে ওয়েল্ড, মার্কিন অভিনেত্রী ও মডেল।
- ১৯৬৮ - ড্যাফনি কলার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৭২ - দ্য গ্রেট খালি, ভারতীয় কুস্তিগীর ও অভিনেতা।
- ১৯৭৪ - মোহাম্মদ ইউসুফ, পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯৭৬ - কার্লোস মোয়া, স্প্যানিশ টেনিস তারকা।
- ১৯৮৬ - জেবাস্টিয়ান কুর্ৎস, অস্ট্রীয় রাজনীতিবিদ।
- ১৯৮৮ - অ্যালেক্সা পিনাভেগা, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
- ১৯৯০ - লুক ডে ইয়ং, ডাচ ফুটবলার।
- ১৯৯৭ - লুকাস পাকেতা, ব্রাজিলীয় ফুটবলার।
মৃত্যু
- ১৯৫৮ - আর্নেস্ট লরেন্স, মার্কিন পদার্থবিদ ও নোবেল বিজয়ী।
- ১৯৬৩ - ডব্লিউ. ই. বি. ডিউ বয়স, মার্কিন সমাজবিজ্ঞানী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা।
- ১৯৬৫ - লে করব্যুজিয়ে, সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।
- ১৯৭৫ - হাইল সেলাসি, ইথিওপিয়ার সম্রাট।
- ১৯৭৬ - মুকেশ, ভারতীয় কিংবদন্তি গায়ক।
- ১৯৭৯ - লর্ড লুই মাউন্টব্যাটেন, ব্রিটিশ নৌ কর্মকর্তা।
- ১৯৮২ - শ্রী আনন্দময়ী মা, ভারতীয় বাঙালি আধ্যাত্মিক সাধিকা।
- ১৯৯০ - তপোবিজয় ঘোষ, বাঙালি সাহিত্যিক।
- ২০০৬ - হৃষিকেশ মুখার্জি, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
- ২০১৯ - নিমু ভৌমিক, বাঙালি অভিনেতা ও রাজনীতিবিদ।

No comments
ধন্যবাদ।