Header Ads

Header ADS

২৬ আগস্ট: ইতিহাসে আজকের দিন


মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

ইতিহাসের পাতায় আজকের দিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। একনজরে দেখে নেওয়া যাক এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু তথ্য—

উল্লেখযোগ্য ঘটনা

  • ১৩০৩ – আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখল করেন।
  • ১৭৬৮ – ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে অভিযাত্রা শুরু করেন।
  • ১৭৮৯ – ফরাসি বিপ্লবের বিজয়ের পর ফ্রান্সের সংসদ মানবাধিকার ঘোষণা অনুমোদন করে।
  • ১৮৮৩ – ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রায় ৩৬ হাজার মানুষের মৃত্যু।
  • ১৯১৪ – জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।
  • ১৯২০ – যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।
  • ১৯২৭ – কলকাতায় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি প্রথম বেতার সম্প্রচার শুরু করে।
  • ১৯৪৩ – আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়।
  • ১৯৫৫ – সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তি পায়।
  • ১৯৭০ – সুদানে সংবাদপত্র শিল্প জাতীয়করণ করা হয়।
  • ২০০৫ – বুরুন্ডির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন এনকুরুন জিজা।
  • ২০০৬ – দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কয়লা প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে পুলিশের গুলিতে তিনজন নিহত ও দুই শতাধিক আহত হন।


জন্ম

  • ১৮৬৯ – দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনিকার ও সম্পাদক।
  • ১৮৭৩ – ডি. ফরেস্ট, মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক।
  • ১৮৮০ – গিইয়ম আপোলিনেয়ার, ফরাসি কবি।
  • ১৮৮৫ – জুলিয়াস রোমেইন্স, ফরাসি লেখক।
  • ১৯১০ – মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী সন্ন্যাসিনী ও মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠাত্রী।
  • ১৯২০ – ভানু বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯৫১ – এডওয়ার্ড উইটেন, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও ফিল্ডস পদকপ্রাপ্ত।
  • ১৯৮৮ – লার্স স্টিন্ডল, জার্মান ফুটবলার।
  • ১৯৯০ – মাতেও মুসাচিও, আর্জেন্টাইন ফুটবলার।
  • ১৯৯১ – ডিলান ও'ব্রায়েন, মার্কিন অভিনেতা।


মৃত্যু

  • ১৭২৩ – আন্তনি ভান লিউভেনহুক, ওলন্দাজ বিজ্ঞানী ও অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক।
  • ১৯১০ – উইলিয়াম জেমস, মার্কিন মনোবিজ্ঞানী ও দার্শনিক।
  • ১৯৩৪ – অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার ও সঙ্গীতশিল্পী।
  • ১৯৬১ – চারুচন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক ও লেখক।
  • ১৯৮২ – সুশোভন সরকার, প্রখ্যাত ইতিহাসবিদ।
  • ১৯৮৮ – মন্মথ রায়, প্রগতিশীল নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
  • ২০০৩ – বিমল কর, বাঙালি ঔপন্যাসিক ও লেখক।
  • ২০০৬ – সুবোধ রায়, স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট নেতা।
  • ২০২১ – গৌরী ঘোষ, প্রখ্যাত বাচিকশিল্পী।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.