২৫ আগস্ট: ইতিহাসে আজকের দিন
আমাদের চলার পথ আলোকিত করে ইতিহাস। অতীতের ঘটনাবলি জানলে আমরা ভবিষ্যতের জন্য শিখতে পারি। তাই ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস।
সোমবার, ২৫ আগস্ট ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক—ইতিহাসের এই দিনে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, কোন বিশিষ্টজনের জন্ম-মৃত্যু হয়েছে এবং আর কী কী উল্লেখযোগ্য বিষয় রয়েছে।
ঘটনাবলি
- ৯৫ খ্রিষ্টাব্দ – মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেড যুদ্ধের সূচনা।
- ১৮২৫ – উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৮৩০ – নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বেলজিয়াম।
- ১৮৯৬ – উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
- ১৯১৯ – লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।
- ১৯২০ – এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক অর্জন করেন।
- ১৯২১ – যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে।
- ১৯৪৪ – জার্মান দখলদারিত্ব থেকে প্যারিস মুক্ত হয়।
- ১৯৬০ – রোমে অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।
- ১৯৭৫ – জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
- ১৯৮৯ – একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯১ – সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৯২ – চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
জন্ম
- ১৫৩০ – চতুর্থ ইভান, রাশিয়ার শাসক।
- ১৭৪৪ – ইয়োহান গটফ্রিড হের্ডার, জার্মান কবি, দার্শনিক ও সমালোচক।
- ১৮৪১ – এমিল টেওডোর কখার, সুইস চিকিৎসক ও শিক্ষাবিদ, নোবেল বিজয়ী।
- ১৮৫০ – পাভেল আক্সেলরদ, রুশ মেনশেভিক ও সমাজতন্ত্রী।
- ১৮৭২ – স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মন্ত্রী।
- ১৯০০ – হ্যান্স অ্যাডলফ ক্রেবস, জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক, নোবেল বিজয়ী; সজনীকান্ত দাস, বাঙালি কবি, সমালোচক ও শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক।
- ১৯০৩ – আরপদ এলো, মার্কিন দাবা খেলোয়াড়, ইলো রেটিং সিস্টেমের উদ্ভাবক।
- ১৯০৬ – জিম স্মিথ, ইংল্যান্ডের ক্রিকেটার।
- ১৯১১ – ভো নগুয়েন গিয়াপ, ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বীর সেনাপতি।
- ১৯১৬ – ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিনস, মার্কিন শিশু বিশেষজ্ঞ ও ভাইরোলজিস্ট, নোবেল বিজয়ী।
- ১৯১৯ – জর্জ ওয়ালেস, মার্কিন রাজনীতিবিদ ও আলাবামার গভর্নর।
- ১৯২৮ – হার্বার্ট ক্রোয়েমার, জার্মান-আমেরিকান পদার্থবিদ, প্রকৌশলী, শিক্ষাবিদ ও নোবেল বিজয়ী।
- ১৯৩০ – শন কনারি, স্কটিশ অভিনেতা ও প্রযোজক, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা বিজয়ী।
- ১৯৪৭ – প্রবাল চৌধুরী, বাংলাদেশি সংগীতশিল্পী।
- ১৯৫৮ – টিম বার্টন, মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৬২ – তসলিমা নাসরিন, বাংলাদেশি নারীবাদী লেখক।
- ১৯৭০ – ক্লডিয়া শিফার, জার্মান মডেল ও ফ্যাশন ডিজাইনার।
- ১৯৭৩ – ফাতিহ আকিন, জার্মান চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
- ১৯৮১ – র্যাচেল বিলসন, মার্কিন অভিনেত্রী।
- ১৯৮৭ – ব্লেক লাইভলি, মার্কিন অভিনেত্রী ও মডেল।
- ১৯৯২ – রিকার্দো রোদ্রিগ্রেস, সুইস ফুটবলার।
মৃত্যু
- ১৬০৩ – আহমদ আল-মনসুর, সাদী বংশের মরক্কোর সুলতান।
- ১৬৮৮ – হেনরি মর্গান, ওয়েলশ অ্যাডমিরাল ও জ্যামাইকার লেফটেন্যান্ট গভর্নর।
- ১৭৭৬ – ডেভিড হিউম, স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ।
- ১৮১৯ – জেমস ওয়াট, ব্রিটিশ প্রকৌশলী ও বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক।
- ১৮২২ – উইলিয়াম হার্শেল, জ্যোতির্বিজ্ঞানী ও সুরকার।
- ১৮৬৭ – মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
- ১৮৯৭ – মহারাণী স্বর্ণময়ী, মুর্শিদাবাদের সমাজসেবী।
- ১৯০০ – ফ্রিডরিখ ভিলহেল্ম নিচে, জার্মান দার্শনিক ও কবি।
- ১৯০৮ – অঁতোয়ান অঁরি বেক্যরেল, ফরাসি পদার্থবিজ্ঞানী ও নোবেল বিজয়ী।
- ১৯৩০ – অনুজাচরণ সেন, বিপ্লবী শহীদ।
- ১৯৬৭ – পল মুনি, মার্কিন অভিনেতা।
- ১৯৭৬ – আইভিন্ড জনসন, সুইডিশ ঔপন্যাসিক ও নোবেল বিজয়ী।
- ২০০৭ – তারাপদ রায়, বাঙালি লেখক ও কবি।
- ২০১২ – নীল আর্মস্ট্রং, চাঁদে পা রাখা প্রথম মানুষ।
- ২০২১ – শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, তবলা বাদক।

No comments
ধন্যবাদ।