২৮ আগস্ট: ইতিহাসে আজকের দিন
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫।
চলুন একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু উল্লেখযোগ্য তথ্য।
ঘটনাবলি
- ১১৮৯ – তৃতীয় ক্রুসেড যুদ্ধের সূচনা।
- ১৫১১ – পর্তুগিজদের মালাক্কা দখল।
- ১৬১৯ – দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
- ১৮৪৫ – সায়েন্টিফিক আমেরিকান পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ।
- ১৮৫০ – হনুলু শহরের মর্যাদা লাভ করে।
- ১৮৮৩ – ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাসপ্রথা বিলোপ ঘোষণা।
- ১৯১৬ – জার্মানি রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯১৯ – জেনারেল জন স্মাটস দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন।
- ১৯৭১ – মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে ‘মুক্তিবাহিনী’ নামকরণের সিদ্ধান্ত।
- ১৯৯০ – ইরাক কুয়েতকে তার ১৯তম প্রদেশ ঘোষণা করে।
- ১৯৯৭ – ইসরাইল বেথেলহেম থেকে অবরোধ তুলে নিলে যুক্তরাষ্ট্র অভিনন্দন জানায়।
জন্ম
- ১০২৫ – জাপানের সম্রাট গো-রেইজেইয়ে।
- ১৫৯২ – বাকিংহামের প্রথম ডিউক জর্জ ভিলিয়ার্স।
- ১৭৪৯ – বিশ্বখ্যাত জার্মান কবি ও দার্শনিক জোহান ভল্ফগাং ফন গ্যেটে।
- ১৮২৮ – খ্যাতিমান রুশ সাহিত্যিক লিও টলস্টয়।
- ১৮৪৯ – জার্মান কবি ও সাহিত্যিক ভন গ্যেটে।
- ১৮৫৫ – সাহিত্যিক ও সম্পাদিকা স্বর্ণকুমারী দেবী।
- ১৯৬৫ – জনপ্রিয় কানাডীয় ফোক ও পপ গায়িকা শানিয়া টোয়েইন।
মৃত্যু
- ৬৫৬ – হজরত সালমান ফারসি (র.)।
- ১৩৪১ – আর্মেনিয়ার রাজা পঞ্চম লিও।
- ১৪৮১ – পর্তুগালের পঞ্চম আফোনসো।
- ১৯৮০ – রসাত্মক সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।
- ১৯৮৭ – শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যক্ষ সাইদুর রহমান।
- ১৯৯০ – বাংলা ও হিন্দি চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী সুমিত্রা দেবী।
- ২০১৬ – কবি শহীদ কাদরী।

No comments
ধন্যবাদ।