Header Ads

Header ADS

২৯ আগস্ট: ইতিহাসে আজকের দিন

 

আজ শুক্রবার, ২৯ আগস্ট। ইতিহাসের নানা সময়ে এ দিনে ঘটেছে বহু উল্লেখযোগ্য ঘটনা, জন্মেছেন ও মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। একনজরে দেখে নেওয়া যাক—

ঘটনাবলি

  • ১৮২৫ - পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
  • ১৮৩১ - মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।
  • ১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৪২ - নানকিন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে অ্যাংলো-চীন যুদ্ধের সমাপ্তি ঘটে; চুক্তির শর্ত অনুযায়ী হংকং ব্রিটেনকে লিজ দেওয়া হয়।
  • ১৯৪৭ - ভীমরাও রামজি আম্বেডকর ভারতীয় সংবিধান খসড়া প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচিত হন।
  • ১৯৫৩ - সোভিয়েত ইউনিয়ন প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
  • ১৯৫৬ - ঢাকায় খাদ্যের দাবিতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ‘ভুখা মিছিল’।
  • ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার প্রস্তাব সংসদে গৃহীত হয়।


জন্ম

  • ১৬৩২ - জন লক, ইংরেজ দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ।
  • ১৭৮০ - জঁ-ওগুস্ত-দোমিনিক আঁগ্র, ফরাসি নব্য ধ্রুপদী চিত্রশিল্পী।
  • ১৮৫৫ - অগস্ট বার্নথসেন, জার্মান রসায়নবিদ।
  • ১৮৬২ - মোরিস মাতরলাঁক, নোবেলজয়ী বেলজীয় নাট্যকার, কবি ও প্রবন্ধকার।
  • ১৯০৪ - ভারনার ফ্রোসমান, নোবেলজয়ী জার্মান চিকিৎসক।
  • ১৯০৫ - ধ্যানচাঁদ, বিশ্ববিখ্যাত ভারতীয় হকি খেলোয়াড়।
  • ১৯০৮ - ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ ও উপজাতীয় কর্মী।
  • ১৯১৫ - ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।
  • ১৯২৩ - রিচার্ড অ্যাটনবারা, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
  • ১৯৩৮ - এলিয়ট গোল্ড, মার্কিন অভিনেতা।
  • ১৯৪৩ - আর্থার বি. ম্যাকডোনাল্ড, নোবেলজয়ী কানাডীয় জ্যোতির্পদার্থবিজ্ঞানী।
  • ১৯৪৬ - বব বিমন, মার্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট।
  • ১৯৫৮ - মাইকেল জ্যাকসন, মার্কিন গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী।


মৃত্যু

  • ১৫৩৩ - আতাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের শেষ স্বাধীন সম্রাট।
  • ১৬০৪ - হামিদা বানু বেগম, মোগল সম্রাজ্ঞী।
  • ১৯০৪ - পঞ্চম মুরাদ, অটোমান সুলতান।
  • ১৯১১ - মীর মাহবুব আলী খান, হায়দরাবাদের ষষ্ঠ নিজাম।
  • ১৯৬০ - হাজ্জা মাজালি, জর্ডানের প্রধানমন্ত্রী।
  • ১৯৬৬ - সাইয়েদ কুতুব, মিশরীয় ইসলামী চিন্তাবিদ ও বিপ্লবী সংগঠক।
  • ১৯৮২ - ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।
  • ১৯৮৭ - লি মারভিন, মার্কিন অভিনেতা।
  • ১৯৯২ - ফেলিক্স গোয়াতারি, ফরাসি দার্শনিক ও সক্রিয়তাবাদী।
  • ১৯৯৪ - তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।
  • ১৯৯৭ - কংসারী হালদার, পশ্চিমবঙ্গের তেভাগা আন্দোলনের নেতা।
  • ১৯৯৯ - মোহনানন্দ ব্রহ্মচারী, ভারতীয় বাঙালি যোগী ও ধর্মগুরু।
  • ২০১৮ - জেমস মারলিস, নোবেলজয়ী ব্রিটিশ অর্থনীতিবিদ।
  • ২০২১ - বুদ্ধদেব গুহ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক।
  • ২০২১ - এড অ্যাজনার, মার্কিন অভিনেতা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি।
  • ২০২১ - জাক রগ, বেলজীয় ক্রীড়া অধিকর্তা।
  • ২০২৪ - আবদুল গফুর মজিদ নূরানী, ভারতীয় আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.