Header Ads

Header ADS

১৭ আগস্ট: ইতিহাসে আজকের দিন


আজ রোববার, ১৭ আগস্ট ২০২৫। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন এবং উল্লেখযোগ্য আরও কিছু বিষয় একনজরে দেখে নেওয়া যাক—

ঘটনাবলি

  • ১৮১৫ – কলকাতা শহর থেকে ষাঁড় অপসারণের জন্য আইন প্রণয়ন।
  • ১৮৩৬ – ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধন শুরু।
  • ১৯০১ – বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে গেলে নতুন নামে অরোরা থিয়েটার হিসেবে পুনরায় চালু।
  • ১৯১০ – রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়।
  • ১৯১৮ – বলশেভিক নেতা মইসি উরুৎস্কি নিহত।
  • ১৯৪৫ – হল্যান্ডের উপনিবেশবাদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার গণআন্দোলন শুরু ও স্বাধীনতা লাভ।
  • ১৯৪৭ – ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশে প্রত্যাবর্তন।
  • ১৯৬০ – পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৮২ – জার্মানিতে প্রথম কমপ্যাক্ট ডিস্ক (সিডি) উন্মোচন।
  • ১৯৮৭ – হিটলারের সহকারী রুডলফ হেস ব্রিটিশ কারাগারে আত্মহত্যা করেন।
  • ১৯৮৮ – পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক ও মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফ বিমান দুর্ঘটনায় নিহত।
  • ১৯৯৯ – ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে প্রায় ১৭ হাজার মানুষের মৃত্যু।
  • ২০০৫ – বাংলাদেশের ৬৩ জেলায় একযোগে প্রায় ৫০০ বোমা বিস্ফোরণ।
  • ২০০৬ – পাবনায় বন্দুকযুদ্ধে ১০ জন নিহত।
  • ২০০৮ – বেইজিং অলিম্পিকে জার্মানির ব্রিটা স্টিফেন মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ২৪.০৬ সেকেন্ডে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। একই দিনে অনুষ্ঠিত হয় পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস ফাইনাল।


জন্ম

  • ১৭৬১ – উইলিয়াম কেরি, ব্রিটিশ ধর্মপ্রচারক ও বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।
  • ১৮০১ – ফ্রেডরিকা ব্রেমার, সুইডিশ লেখক ও নারীবাদী সংস্কারক।
  • ১৮৬৬ – মাহবুব আলি খান, হায়দরাবাদের ষষ্ঠ নিজাম।
  • ১৮৭৮ – রেজি ডাফ, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৮৭৯ – স্যামুয়েল গোল্ডউইন, মার্কিন চলচ্চিত্র প্রযোজক।
  • ১৯২০ – সুনীলকুমার মুখোপাধ্যায়, নৌ-বিদ্রোহের অন্যতম শহীদ বিপ্লবী।
  • ১৯৩২ – ভি. এস. নাইপল, নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক।
  • ১৯৩২ – মুর্তজা বশীর, প্রখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী।
  • ১৯৪০ – শবনম, জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৪৩ – রবার্ট ডি নিরো, অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও পরিচালক।
  • ১৯৭২ – হাবিবুল বাশার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
  • ১৯৯১ – অস্টিন বাটলার, মার্কিন অভিনেতা।
  • ১৯৯২ – পেইজ, ইংরেজ কুস্তিগির ও অভিনেত্রী।
  • ১৯৯৩ – সিন্তা লরা, ইন্দোনেশীয়-জার্মান অভিনেত্রী ও গায়িকা।
  • ১৯৯৩ – এদেরসন মোরায়েস, ব্রাজিলীয় ফুটবলার।
  • ১৯৯৪ – টাইসা ফারমিগা, মার্কিন অভিনেত্রী।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.