Header Ads

Header ADS

২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত ৭০ জন নিহত


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামছে না। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। একই সময়ে অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ৮৯৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬৬০ জন

শুধু গত ২৪ ঘণ্টায়ই আহত হয়েছেন ৩৮৫ জন, যাদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার। অনাহার ও অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, এর মধ্যে ১০৮ জন শিশু

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে নতুন করে হামলা শুরু হওয়ার পর থেকে ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা সতর্ক করেছে, গাজার অন্তত ১০ লাখ নারী ও কিশোরী তীব্র খাদ্য সংকটে আছেন। চিকিৎসাসেবা দানকারী সংস্থা এমএসএফ জানিয়েছে, ইসরায়েলি সেনারা অনেক ত্রাণকেন্দ্রকে কার্যত “মৃত্যুকূপে” পরিণত করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ১ হাজার ৭৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবারও ইসরায়েলি আগ্রাসনে আরও কয়েকজন প্রাণ হারান।

গাজার সিভিল ডিফেন্স জানায়, দৈনিক ত্রাণের চাহিদা ১ হাজার ট্রাক, অথচ প্রবেশ করছে মাত্র ১০০টি ট্রাক। এর অধিকাংশ আবার সাধারণ মানুষের কাছে না পৌঁছে ব্যবসায়ীদের দখলে যাচ্ছে।

ইউএনআরডব্লিউএ বলছে, ক্ষুধায় কাতর মানুষ, বিশেষ করে নারী ও কিশোরীরা খাবার ও পানির সন্ধানে বের হতে বাধ্য হচ্ছেন, ফলে তারা আরও প্রাণহানির ঝুঁকিতে পড়ছেন। দাতব্য সংস্থাগুলো সতর্ক করেছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা এখন ভেঙে পড়া এক কঙ্কালসার কাঠামো, যা ক্রমবর্ধমান আহতদের চাপ সামলাতে পারছে না।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.