Header Ads

Header ADS

১৬ আগস্ট: ইতিহাসে আজকের দিন


আজ শনিবার, ১৬ আগস্ট ২০২। ইতিহাসের পাতা উল্টে দেখে নেওয়া যাক—এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।

ঘটনাবলি

  • ১৬৮৭ – জব চার্নক ও মোগল শাসকদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও নৌবন্দর নির্মাণের অনুমতি পায়।
  • ১৮২৫ – বলিভিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।
  • ১৮৪৩ – অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়, যা ব্রাহ্মধর্ম প্রচার ও তত্ত্ববোধিনী সভার সদস্যদের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিল।
  • ১৮৫৮ – ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ বার্তা পাঠান।
  • ১৮৬৭ – কার্ল মার্কস ক্যাপিটাল গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
  • ১৮৭৩ – কলকাতার বিডন স্ট্রিটে শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে ‘বেঙ্গল থিয়েটার’ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৯৮ – এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট লাভ করেন।
  • ১৯০৪ – নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণকাজ শুরু হয়।
  • ১৯৪৬ – মুসলিম লীগের ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।
  • ১৯৬০ – সাইপ্রাস স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭২ – উগান্ডা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
  • ১৯৭৫ – সৌদি আরব ও সুদান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
  • ২০০৮ – বেইজিং অলিম্পিকে মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে যুক্তরাজ্যের রেবেকা অ্যাডলিংটন ৮:১৪.১০ মিনিটে নতুন বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়েন।


জন্ম

  • ১৮২১ – আর্থার কেলি, ব্রিটিশ গণিতবিদ।
  • ১৮৪৫ – গাব্রিয়েল লিপমান, ফরাসি-লুক্সেমবার্গীয় পদার্থবিজ্ঞানী ও উদ্ভাবক।
  • ১৮৬০ – মার্টিন হক, ইংরেজ শৌখিন ক্রিকেটার ও অধিনায়ক।
  • ১৮৮৮ – টমাস এডওয়ার্ড লরেন্স, ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক, সামরিক কৌশলবিদ ও লেখক।
  • ১৮৯২ – অটো মেসমার, মার্কিন কার্টুনিস্ট।
  • ১৮৯৫ – লিয়ান হেইড, অস্ট্রিয়ান অভিনেত্রী।
  • ১৯০৪ – ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, মার্কিন রসায়নবিদ ও ভাইরাসবিদ।
  • ১৯১৩ – মেনাখেম বেগিন, ইসরায়েলি রাজনীতিবিদ।
  • ১৯৩০ – টেড হিউজ, ইংরেজ কবি।
  • ১৯৪৬ – মাসউদ বারজানি, ইরাকি কুর্দিশ রাজনীতিবিদ ও কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির নেতা।
  • ১৯৫০ – জেফ থমসন, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেট তারকা।
  • ১৯৫৪ – জেমস ক্যামেরন, কানাডীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৫৮ – ম্যাডোনা, মার্কিন গায়ক-গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
  • ১৯৬০ – টিমোথি হাটন, মার্কিন অভিনেতা ও পরিচালক।
  • ১৯৬২ – আইয়ুব বাচ্চু, বাংলাদেশি সংগীতশিল্পী; স্টিভ কারেল, মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার।
  • ১৯৬৬ – তারানা হালিম, বাংলাদেশি অভিনেত্রী, নাট্যকার ও আইনজীবী।
  • ১৯৬৮ – অরবিন্দ কেজরিওয়াল, ভারতীয় রাজনীতিবিদ ও দিল্লির মুখ্যমন্ত্রী।
  • ১৯৭০ – সাইফ আলি খান, ভারতীয় অভিনেতা ও প্রযোজক; মনীষা কৈরালা, ভারতীয় অভিনেত্রী।
  • ১৯৭৪ – শিবনারায়ণ চন্দরপল, সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
  • ১৯৯৭ – গ্রেসন চ্যান্স, মার্কিন সংগীতশিল্পী।

মৃত্যু

  • ১৮৮৬ – শ্রীরামকৃষ্ণ পরমহংস, ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু।
  • ১৮৮৮ – জন পেম্বারটন, মার্কিন ওষুধ প্রস্তুতকারক।
  • ১৮৯৯ – রবার্ট বুনসেন, জার্মান রসায়নবিদ।
  • ১৯৪৮ – বেব রুথ, মার্কিন বেসবল তারকা।
  • ১৯৪৯ – মার্গারেট মিচেল, মার্কিন লেখিকা ও সাংবাদিক।
  • ১৯৫৭ – আর্ভিং ল্যাংমিউয়র, মার্কিন রসায়ন ও পদার্থবিজ্ঞানী।
  • ১৯৬১ – মৌলভী আবদুল হক, পাকিস্তানি পণ্ডিত ও ভাষাতত্ত্ববিদ।
  • ১৯৭৭ – এলভিস প্রেসলি, কিংবদন্তি মার্কিন রক সংগীতশিল্পী।
  • ১৯৭৯ – জন জর্জ ডিফেনবাকার, কানাডার ১৩তম প্রধানমন্ত্রী।
  • ১৯৯৭ – সুলতান আহমদ নানুপুরী, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব; নুসরাত ফাতেহ আলী খান, পাকিস্তানি কাওয়ালি সংগীতশিল্পী।
  • ২০০১ – আন্না মনি, ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিজ্ঞানী।
  • ২০০২ – আবু নিদাল, ফিলিস্তিনি ফাতাহ বিপ্লব পরিষদের প্রতিষ্ঠাতা।
  • ২০০৩ – ইদি আমিন, উগান্ডার সাবেক সামরিক স্বৈরশাসক।
  • ২০১৬ – জোয়াও হ্যাভেলাঞ্জ, ব্রাজিলীয় ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক।
  • ২০১৮ – অটল বিহারী বাজপেয়ী, ভারতের দশম প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রাপ্ত।
  • ২০১৯ – পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
  • ২০২০ – চেতন চৌহান, ভারতের প্রখ্যাত সাবেক ক্রিকেটার।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.