Header Ads

Header ADS

১৫ আগস্ট: ইতিহাসে আজকের দিন


আজ ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার। ইতিহাসে এই দিনটি নানা কারণে গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন দেখে নেওয়া যাক, এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি এবং বিশিষ্টজনদের মৃত্যুবার্ষিকী—


ঘটনাবলি

  • ১২৮১ – জাপান আক্রমণের পথে কুবলাই খানের নৌবহর ভয়াবহ ঝড়ে ধ্বংস হয়; ইতিহাসে এটি ডিভাইন উইন্ড বা দৈব বাতাস নামে পরিচিত।
  • ১৮৫৪ – বাংলায় প্রথম ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির উদ্যোগে হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেল চলাচল শুরু।
  • ১৮৭২ – ইংল্যান্ডে প্রথমবার সংসদীয় নির্বাচনে গোপন ব্যালট ব্যবহৃত হয়।
  • ১৮৭৫ – ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৮৯ – কলকাতার প্রসিদ্ধ ফুটবল ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রতিষ্ঠা।
  • ১৯১৪ – পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন।
  • ১৯৪৫ – জাপানের যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ।
  • ১৯৪৭ – ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ; একই দিনে পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন মোহাম্মদ আলী জিন্নাহ।
  • ১৯৪৮ – কোরীয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
  • ১৯৬০ – কঙ্গো প্রজাতন্ত্র ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬৫ – ভারতে প্রথমবার দূরদর্শনের সম্প্রচার প্রদর্শিত হয়।
  • ১৯৭১ – মুক্তিযুদ্ধ চলাকালে অপারেশন জ্যাকপট সংঘটিত হয়।
  • ১৯৭৫ – বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সামরিক অভ্যুত্থানে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন; একই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সৌদি আরব।
  • ১৯৮২ – ভারতে প্রথমবার রঙিন টেলিভিশনে দূরদর্শনের সম্প্রচার শুরু।
  • ২০০৫ – ফিলিস্তিনি প্রতিরোধের মুখে ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে।
  • ২০০৬ – বাংলাদেশের কাছে টানা দুইবার হোয়াইটওয়াশ হয় কেনিয়া ক্রিকেট দল।
  • ২০০৮ – বেইজিং অলিম্পিকে ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা মহিলাদের ১০,০০০ মিটার দৌড়ে ২৯:৫৪.৬৬ সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন; একই দিনে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষে শুরু হয় ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট।
  • ২০২১ – তালেবান কাবুল দখল করে।


জন্ম

  • ১৭৭১ – ওয়াল্টার স্কট, স্কটিশ ঐতিহাসিক উপন্যাসিক ও কবি।
  • ১৮৭২ – অরবিন্দ ঘোষ, বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক ও দার্শনিক।
  • ১৮৭৩ – রমাপ্রসাদ চন্দ, ভারতীয় ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদ।
  • ১৮৭৯ – ইথেল ব্যারিমোর, মার্কিন অভিনেত্রী ও অস্কারজয়ী।
  • ১৮৯২ – লুই দ্য ব্রোই, ফরাসি পদার্থবিজ্ঞানী ও নোবেল বিজয়ী।
  • ১৯০০ – সন্তোষ কুমার মিত্র, ভারতীয় উপমহাদেশের বিপ্লবী শহীদ।
  • ১৯১২ – আমির খাঁ, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।
  • ১৯১২ – ওয়েন্ডি হিলার, ইংরেজ অভিনেত্রী, ডেম উপাধিপ্রাপ্ত ও অস্কারজয়ী।
  • ১৯১৫ – সত্যেন্দ্রনাথ মৈত্র, ভারতের সাক্ষরতা আন্দোলনের পথিকৃৎ।
  • ১৯১৭ – খোদেজা খাতুন, বাংলাদেশি শিক্ষাবিদ, লেখক ও সমাজকর্মী।
  • ১৯২২ – সৈয়দ ওয়ালীউল্লাহ, বাঙালি কথাশিল্পী।
  • ১৯২৬ – সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি।
  • ১৯২৬ – পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাঙালি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী।
  • ১৯৩১ – শরৎকুমার মুখোপাধ্যায়, বাঙালি কবি।
  • ১৯৩৭ – নয়ীম গহর, বাংলাদেশি গীতিকার।
  • ১৯৩৮ – প্রাণ কুমার শর্মা, ভারতীয় কার্টুনিস্ট ও কমিকস লেখক।
  • ১৯৪৫ – আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
  • ১৯৪৫ – খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
  • ১৯৪৭ – রাখী গুলজার, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৫১ – লায়লা আরজুমান বানু, বাংলাদেশি রাজনীতিবিদ।
  • ১৯৬৮ – আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, বাংলাদেশি রাজনীতিবিদ।
  • ১৯৭৩ – মারজুক রাসেল, বাংলাদেশি কবি, গীতিকার, মডেল ও অভিনেতা।
  • ১৯৮৯ – ঈশ্বর পান্ডে, ভারতীয় ক্রিকেটার।


মৃত্যু

  • ৭৬৭ — আবু হানিফা, খ্যাতনামা ফিকহশাস্ত্রবিদ ও হিজরি প্রথম শতাব্দীর গুরুত্বপূর্ণ ইসলামি ব্যক্তিত্ব।
  • ১০৩৮ — প্রথম স্টিফেন, হাঙ্গেরির প্রথম রাজা।
  • ১৯১০ — গিরিশ চন্দ্র সেন, ইসলামবিষয়ক পণ্ডিত ও ব্রাহ্মধর্ম প্রচারক।
  • ১৯৩৬ — গ্রাৎসিয়া দেলেদ্দা, সাহিত্যে নোবেলজয়ী ইতালীয় লেখিকা।
  • ১৯৪২ — মহাদেব দেশাই, মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব।
  • ১৯৬০ — এরল হোমস, ইংরেজ ক্রিকেটার।
  • ১৯৬৯ — আব্দুল মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়নের ছাত্র; শহীদ।
  • ১৯৭৫ — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি; সপরিবারে নিহত।
  • ১৯৭৮ — বাণীকুমার (বৈদ্যনাথ ভট্টাচার্য), ভারতীয় বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।
  • ১৯৯৪ — হরপ্রসাদ মিত্র, কবি ও সাহিত্য সমালোচক।
  • ২০১৮ — অজিত ওয়াড়েকর, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
  • ২০২০ — মুর্তজা বশীর, প্রখ্যাত চিত্রশিল্পী।
  • ২০২১ — গের্ড মুলার, জার্মান ফুটবলার।
  • ২০২৩ — মহম্মদ হাবিব, ভারতীয় ফুটবলার।
  • ২০২৪ — রাম নারায়ণ আগরওয়াল, ভারতীয় মিসাইল বিজ্ঞানী।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.