Header Ads

Header ADS

ঘুমানোর আগে গরম দুধ

ঘুমানোর আগে গরম দুধ

ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম বা হালকা গরম দুধ শুধু ঘুমের জন্যই নয়, সামগ্রিক স্বাস্থ্য রক্ষায়ও দারুণ উপকারী—এমনটাই মনে করছেন পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, দুধে থাকা ট্রিপটোফ্যান, অ্যামিনো অ্যাসিড, সেরোটোনিন এবং মেলাটোনিন—এই উপাদানগুলো ঘুমের মান উন্নত করতে কার্যকরভাবে সাহায্য করে।

পুষ্টিবিদদের ভাষায়, দুধ একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাদ্য। নিয়মিত দুধ পান করলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি থাকে না, মানসিক চাপ হ্রাস পায় এবং শারীরিক ও মানসিক সতেজতা বজায় থাকে। এসব কারণেই দুধকে অনেক সময় ‘সুপারফুড’ হিসেবেও বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞরা আরও জানান, প্রতিদিন রাতে গরম দুধ খাওয়ার অভ্যাস ঘুমের গুণগত মান উন্নত করে, পাশাপাশি স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন বি১২, ভিটামিন ডি, প্রোটিন, ক্যালসিয়াম ও পটাশিয়াম হাড়ের গঠন মজবুত করে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমায়।

দুধের পুষ্টিগুণ আরও বাড়াতে চাইলে এতে এক চিমটি কেশর বা এক চামচ মধু মেশানো যেতে পারে। তবে যাদের দুধে অ্যালার্জি রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দুধ সেবন করা উচিত।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন এক থেকে দুই গ্লাস দুধ নিরাপদভাবে পান করতে পারেন। তবে বয়স, শারীরিক অবস্থা এবং পুষ্টির চাহিদা অনুযায়ী এই পরিমাণ ভিন্ন হতে পারে। বিশেষ কোনো শারীরিক জটিলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.