Header Ads

Header ADS

মৃত্যুর পর ভাই-বোনের আবার দেখা

মৃত্যুর পর ভাই-বোনের আবার দেখা

সমাজে প্রচলিত একটি কথার মতে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনও দেখা হবে না। অনেকেই এটি গভীরভাবে বিশ্বাস করেন। তবে এই ধারণার ইসলামে কোনো ভিত্তি নেই।

এই প্রসঙ্গে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ স্পষ্টভাবে বলেন, কোরআন বা হাদিসে এমন কোনো বক্তব্য নেই যে, মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে না। এটি একেবারেই মনগড়া ও ভিত্তিহীন একটি কথা।

তিনি ব্যাখ্যা করেন, যদি ভাই-বোন উভয়ে জান্নাতবাসী হন, তাহলে পরকালে অবশ্যই তাদের মধ্যে সাক্ষাৎ হবে।

শায়খ আহমাদুল্লাহ সুরা আবাসা (৮০:৩৪) থেকে একটি আয়াত উদ্ধৃত করে বলেন, ‘সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে।’ তিনি ব্যাখ্যা করেন, কিয়ামতের ভয়াবহতা ও আতঙ্কে মানুষ আপনজনকেও এড়িয়ে চলবে—এই আয়াত সেটাই বোঝায়। কিন্তু এটিই প্রমাণ করে যে কেয়ামতের দিন তাদের মধ্যে সাক্ষাৎ বা দেখা-সাক্ষাৎ হবে।

তাই যারা মনে করেন, মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না—তাদের এই বিশ্বাস ইসলামের দৃষ্টিকোণ থেকে ভুল।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.