হার্টের স্টেন্ট (রিং) মূল্য নতুন করে নির্ধারণ
হার্টের স্টেন্ট (রিং) মূল্য নতুন করে নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বিভিন্ন কোম্পানির স্টেন্টের দাম ৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।
সোমবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে Abbott, Boston Scientific এবং Medtronic কোম্পানির আমদানিকৃত মোট ১১ ধরনের করোনারি স্টেন্টের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) নির্ধারণ করা হয়েছে, যা এখন ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
আদেশে বলা হয়, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ, ট্যাক্স-ভ্যাট, অন্যান্য চার্জ ও কোম্পানিগুলোর যৌক্তিক মুনাফা বিবেচনায় নিয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া হাসপাতালগুলো যেন অনুমোদিত মূল্যের বাইরে অতিরিক্ত চার্জ না নেয় এবং স্টেন্টের জন্য ৫ শতাংশের বেশি সার্ভিস চার্জ আরোপ না করে— সে বিষয়ে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি, অনুমোদিত MRP ছাড়া কোনো কার্ডিওভাসকুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস কেনাবেচা না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
.jpg)
No comments
ধন্যবাদ।