Header Ads

Header ADS

২০ আগস্ট: ইতিহাসে আজকের দিন


আজ বুধবার, ২০ আগস্ট ২০২৫। আসুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

ঘটনাবলি

  • ১৮২৮ - (৬ ভাদ্র ১২৩৫ বঙ্গাব্দ) রাজা রামমোহন রায় ও তাঁর সহযোগীরা কলকাতায় সর্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
  • ১৮৯৭ - চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণু সংক্রমণের সত্য আবিষ্কার করেন।
  • ১৯১৪ - জার্মান নাৎসি বাহিনী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করে।
  • ১৯৪১ - সোভিয়েত ইউনিয়নের অংশ এস্তোনিয়া পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৬১ - পূর্ব ও পশ্চিম জার্মানির মাঝে বার্লিন প্রাচীর নির্মাণ সম্পন্ন হয়।
  • ১৯৭০ - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭১ - ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন।
  • ১৯৮৮ - টানা আট বছর রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান-ইরাক যুদ্ধবিরতি কার্যকর হয়।


জন্ম

  • ১৭৭৯ - জনস জ্যাকব বার্জেলিয়াস, আধুনিক রসায়নের অন্যতম প্রতিষ্ঠাতা।
  • ১৮৩৩ - বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি।
  • ১৮৪৭ - অ্যান্ড্রু গ্রিনউড, ইংরেজ ক্রিকেটার।
  • ১৮৫৮ - ওমর আল-মুখতার, লিবিয়ার স্বাধীনতাকামী নেতা।
  • ১৮৬৩ - মৌলভি আবদুল করিম, শিক্ষাব্রতী ও সমাজসেবক।
  • ১৮৬৪ - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বিজ্ঞান লেখক ও অধ্যাপক।
  • ১৮৮৬ - অজিতকুমার চক্রবর্তী, সাহিত্যিক ও রবীন্দ্রসাহিত্য সমালোচক।
  • ১৮৯০ - এইচ. পি. লাভক্রাফট, খ্যাতনামা আমেরিকান ছোটগল্পকার ও ঔপন্যাসিক।
  • ১৮৯৬ - গোষ্ঠ পাল, ভারতীয় ফুটবল কিংবদন্তি।
  • ১৯০১ - সরোজকুমার রায়চৌধুরী, কথাসাহিত্যিক ও সাংবাদিক।
  • ১৯৪০ - রেক্স সেলার্স, ভারতীয়-অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
  • ১৯৪২ - মেহেরুন নেসা, কবি ও শহীদ বুদ্ধিজীবী।
  • ১৯৪৪ - রাজীব গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী।
  • ১৯৪৫ - ঊষা গাঙ্গুলি, নাট্যব্যক্তিত্ব ও নাট্যপরিচালক।
  • ১৯৪৬ - এন. আর. নারায়ণ মূর্তি, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা।
  • ১৯৫২ - জন এম্বুরি, ইংরেজ ক্রিকেটার ও কোচ।
  • ১৯৮১ - বেন বার্নেস, ব্রিটিশ অভিনেতা।
  • ১৯৮৩ - অ্যান্ড্রু গারফিল্ড, মার্কিন-ইংরেজ অভিনেতা।

মৃত্যু

  • ১৮৯৯ – বলেন্দ্রনাথ ঠাকুর, কবি ও প্রাবন্ধিক, ঠাকুর পরিবারের সদস্য। (জ. ১৮৭০)
  • ১৯০৬ – আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক। (জ. ২৩ সেপ্টেম্বর ১৮৪৭)
  • ১৯১৫ – পল এইরলিখ, জার্মান জীবাণুবিদ ও ১৯০৮ সালের নোবেলজয়ী।
  • ১৯১৯ – গ্রিগর ম্যাকগ্রিগর, স্কটিশ ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়। (জ. ১৮৬৯)
  • ১৯৩০ – চার্লস ব্যানারম্যান, অস্ট্রেলীয় ক্রিকেটার ও আম্পায়ার। (জ. ১৮৫১)
  • ১৯৬১ – পার্সি ইউলিয়াম ব্রিজম্যান, মার্কিন পদার্থবিদ ও ১৯৪৬ সালের নোবেলজয়ী।
  • ১৯৭১ – ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মানপ্রাপ্ত।
  • ১৯৮৬ – গৌরীপ্রসন্ন মজুমদার, আধুনিক বাংলা ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। (জ. ৫ ডিসেম্বর ১৯২৫)
  • ১৯৮৬ – আবদুর রশীদ তর্কবাগীশ, ভারত উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ।
  • ২০১৩ – নরেন্দ্র দাভোলকার, ভারতীয় চিকিৎসক, সমাজসেবী, যুক্তিবাদী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা। (জ. ১ নভেম্বর ১৯৪৫)
  • ২০২২ – সমর বন্দ্যোপাধ্যায় (বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত), কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার। (জ. ১৯৩০)
  • ২০২৪ – উৎপলেন্দু চক্রবর্তী, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, লেখক ও নাট্যব্যক্তিত্ব। (জ. ১৯৪৮)

ছুটি ও অন্যান্য

  • বিশ্ব মশা দিবস

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.