Header Ads

Header ADS

১৯ আগস্ট: ইতিহাসে আজকের দিন

 

আজ মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

  • ১৭৫৭ — কলকাতার পুরোনো টাঁকশালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করে।
  • ১৯১৬ — রুমানিয়া মিত্রশক্তির সঙ্গে মৈত্রীচুক্তি স্বাক্ষর করে; চুক্তি অনুযায়ী তাকে বুকোভিনা, ত্রান্সিলভানিয়া ও বানাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
  • ১৯৩৯ — রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
  • ১৯৪০ — সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাদের বিতাড়িত করা হয়।
  • ১৯৪৪ — প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা।
  • ১৯৯১ — গানাদি ইয়ানায়েভের নেতৃত্বে সোভিয়েত সেনাবাহিনী সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।


জন্ম

  • ১৬৩১ — জন ড্রাইডেন, ইংরেজ কবি।
  • ১৮৭১ — অরভিল রাইট, রাইট ভ্রাতৃদ্বয়ের একজন, বিমান নকশার উদ্ভাবক।
  • ১৯৩৫ — জহির রায়হান, প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা।
  • ১৯৪৬ — বিল ক্লিনটন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি।
  • ১৯৬৯ — ম্যাথু পেরি, মার্কিন অভিনেতা।
  • ১৯৭৩ — কার্ল বাফিন, নিউজিল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।


মৃত্যু

  • খ্রিষ্টাব্দ ১৪ — আউগুস্তুস, রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট।
  • ১৬৬২ — ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, দার্শনিক ও লেখক।
  • ১৮৮৭ — রামদাস সেন, খ্যাতিমান লেখক ও পুরাতত্ত্ববিদ।
  • ১৯২৩ — ভিলফ্রেদো পারেতো, ইতালীয় অর্থনীতিবিদ, শিল্পপতি ও দার্শনিক।
  • ১৯৩৬ — ফেদেরিকো গার্সিয়া লোরকা, আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি।
  • ১৯৬৩ — মৌলভি তমিজউদ্দিন খান, বাঙালি রাজনীতিক, অবিভক্ত বাংলার মন্ত্রী ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।
  • ১৯৬৮ — জর্জ গ্যামফ, ইউক্রেনীয় পদার্থবিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ।
  • ১৯৭৬ — কেন ওয়াডসওয়ার্থ, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৮৬ — হারমায়োনি ব্যাডলি, ইংরেজ অভিনেত্রী।
  • ১৯৯৩ — উৎপল দত্ত, খ্যাতিমান অভিনেতা ও নাট্যকার, বাংলা গণনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা।
  • ১৯৯৪ — লিনাস পাউলিং, নোবেল বিজয়ী মার্কিন রসায়নবিদ।
  • ২০০৩ — সেরগিও ভিয়েরা দে মেলো, ব্রাজিলের কূটনীতিক ও জাতিসংঘের মানবিক কর্মী।
  • ২০১২ — টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
  • ২০১৩ — আবদুর রহমান বয়াতী, খ্যাতিমান বাঙালি লোকসংগীতশিল্পী।
  • ২০২১ — জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও দেওবন্দি ইসলামী পণ্ডিত।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.