Header Ads

Header ADS

চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

বুধবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকায় অবতরণের পর তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে রোববার (২৪ আগস্ট) পর্যন্ত এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন তিনি।

সফরকালীন সময়ে জাম কামাল খান বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন সুযোগ খুঁজবেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.