Header Ads

Header ADS

৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

 

৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।

গত ১৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হয় লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা। এতে অংশ নিয়েছিলেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী। ফলে গড়ে প্রতিটি শূন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রায় ১৪ জন।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে মোট ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.