Header Ads

Header ADS

পাকিস্তানের বিপক্ষে জয়

পাকিস্তানের বিপক্ষে জয়

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা। ৭ উইকেটের জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২০ জুলাই) এক তথ্য বিবরণিতে জানানো হয়, ক্রীড়া উপদেষ্টা খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, সিরিজের বাকি ম্যাচগুলোতেও বাংলাদেশ জয়রথ ধরে রাখবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের দেওয়া ১১১ রানের লক্ষ্য মাত্র ১৩.৩ ওভারেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং এবং পারভেজ হোসেন ইমনের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.