Header Ads

Header ADS

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দেওয়া এক আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল ও সংলগ্ন এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, তা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ওই এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার সৃষ্টি করতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়াও, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.