Header Ads

Header ADS

নাটোরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

নাটোরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজসংলগ্ন শ্রীরামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.