আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা
উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক: মঙ্গলবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন
রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় শোক পালনের এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এই শোকাবহ ঘটনায় পুরো দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

No comments
ধন্যবাদ।