Header Ads

Header ADS

স্থগিত মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা

 

স্থগিত মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা

বিমান দুর্ঘটনায় শোক: মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

উত্তরায় বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি পরীক্ষাস্বস্তগিতের বিষয়টি জানান। একই তথ্য শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও।

এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ২১ জন নিহত হন, আহত হন আরও অন্তত ১৭০ জন। দুর্ঘটনাস্থল ছিল একটি পরীক্ষা কেন্দ্রসংলগ্ন এলাকা, যার জেরে পরীক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

ঘটনার পরপরই পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে চাপ বাড়তে থাকে। কিন্তু সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ড থেকে কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, আনোয়ার গার্লস কলেজসহ ঢাকার বেশ কয়েকটি নামকরা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষাবর্জনের ঘোষণা দেন। আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিভিন্ন ছাত্র সংগঠনও।

পরিস্থিতির প্রেক্ষাপটে রাতেই আসে এইচএসসি পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.